কংগ্রেসে হেরে সত্যিই কি ক্ষমতাহীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প?
মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে বিরোধীদের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বড় ধরনের রাজনৈতিক ধাক্কা খেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের এই ফলাফল মেনে নেওয়ার বার্তা দিলেও নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে অনড় অবস্থানের স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন তিনি।

মঙ্গলবার অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের দীর্ঘদিনের বহু আসন ছিনিয়ে নিয়ে সিনেট ও প্রতিনিধি পরিষদ—উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে ডেমোক্র্যাটিক পার্টি। নির্বাচনের পর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেন, ব্যালটে তিনি নিজে প্রার্থী না থাকায় দল হেরেছে। তিনি নির্বাচনে লড়লে রিপাবলিকানরা বিপুল ব্যবধানে বিজয়ী হতো। অন্যদিকে হোয়াইট হাউসে ফলাফল পর্যবেক্ষণকালে দ্য নিউ ইয়র্ক টাইমসকে তিনি জানান, তিনি এই ফলাফল পুরোপুরি মেনে নিতে এবং ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে প্রস্তুত। তবে এর পরপরই সামাজিক মাধ্যমে নিজের পরিচিত টুপিতে ‘ভেটো’ লেখা একটি ছবি পোস্ট করে কংগ্রেসের আইন আটকে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
নির্বাচনে পরাজয়ের পর সমালোচক ও রাজনৈতিক বিশ্লেষকরা ট্রাম্পকে মেয়াদের শেষ প্রান্তের ক্ষমতাহীন বা ‘লেমে ডাক’ প্রেসিডেন্ট হিসেবে চিহ্নিত করছেন। সাধারণত মেয়াদের শেষ পর্যায়ে উত্তরসূরি নির্বাচনের পর বিদায়ী রাজনীতিবিদের ক্ষমতা কমে যাওয়ার সময়টিকে এই নামে ডাকা হয়। ২০২৯ সালের জানুয়ারিতে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের সমাপ্তি ঘটবে। ফলে মেয়াদের দুই বছর বাকি থাকতেই তার ক্ষমতা সংকুচিত হয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে। কংগ্রেস হাতছাড়া হওয়ায় আইন প্রণয়নে তার নিয়ন্ত্রণ কার্যত শেষ হয়ে গেলেও প্রেসিডেন্টের হাতে থাকা বিস্তৃত নির্বাহী ক্ষমতা এখনো বহাল রয়েছে।
আইনসভার অচলাবস্থা এড়াতে অতীতেও ট্রাম্প নির্বাহী আদেশের আশ্রয় নিয়েছেন। ২০২৫ সালের জানুয়ারিতে কংগ্রেস দক্ষিণ সীমান্ত প্রাচীর নির্মাণের জন্য পর্যাপ্ত তহবিল না দেওয়ায় তিনি জরুরি অবস্থা জারি করে অর্থ বরাদ্দ নিশ্চিত করেছিলেন। এছাড়া আইনসভায় পাস হওয়া বিল আটকে দিতে প্রেসিডেন্টের ভেটো ক্ষমতা অত্যন্ত কার্যকর। এই ভেটো বাতিল করতে সিনেট ও প্রতিনিধি পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন, যা এককভাবে ডেমোক্র্যাটদের নেই। ফক্স নিউজকে তিনি জানান, ডেমোক্র্যাটদের আনা সব অযৌক্তিক বিলে তিনি ভেটো দেবেন। এর ফলে বিরোধীরা কয়েক মাস পর বাধ্য হয়ে তার সঙ্গে সমঝোতায় পৌঁছাবে।
অতীতেও ক্ষমতা ধরে রাখতে মার্কিন প্রেসিডেন্টরা মেয়াদের শেষ ভাগে নির্বাহী ক্ষমতার ওপর নির্ভর করেছেন। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের সেন্টার অন ইউএস পলিটিক্সের গবেষক জেমস বয়েজ আল জাজিরাকে জানান, নির্বাচনে রিপাবলিকানদের ফল খারাপ হলেও বহু নীতি কংগ্রেসের আওতার বাইরে রয়ে গেছে। তিনি বলেন, ‘মার্কিন সংবিধান প্রেসিডেন্টকে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ব্যাপক ক্ষমতা দিয়েছে। মেয়াদের বাকি সময়ে ট্রাম্প মূলত এখানেই মনোযোগ দেবেন বলে ধরে নেওয়া যায়।’
ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ২০১৪ সালের মধ্যবর্তী নির্বাচনে হেরে যাওয়ার পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নির্বাহী ক্ষমতাবলে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি করেন এবং কিউবার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করেন। এছাড়া তিনি তার স্বাস্থ্যসেবা আইন রক্ষা করেছিলেন। সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ২০০০ সালে ক্যাম্প ডেভিড সম্মেলনের আয়োজন করে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চালান এবং ব্যাপক বনভূমি সংরক্ষণে পদক্ষেপ নেন। একইভাবে জো বাইডেন তার মেয়াদের শেষ সময়ে ছেলে হান্টার বাইডেনকে ক্ষমা প্রদর্শন করেন এবং রাশিয়ার বিরুদ্ধে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য ইউক্রেনকে অনুমতি দেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.