জাপোরিঝিয়ায় ইউক্রেনের ত্রাণকেন্দ্রে রুশ হামলায় নিহত বেড়ে ৩৭
ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলের একটি মানবিক সহায়তা কেন্দ্রে রাশিয়ার বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে। সোমবার কোমিশুভাখা এলাকায় এই হামলা চালানো হয়। ধ্বংসস্তূপের নিচে এখনও বেশ কয়েকজন আটকা পড়ে থাকায় প্রাণহানির সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

ইউক্রেনের জাতীয় পুলিশের আঞ্চলিক শাখা টেলিগ্রামে জানায়, ঘটনাস্থলে টানা তৃতীয় দিনের মতো তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ৩৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে ১২ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। এ ঘটনায় এখনও ৫৯ জন নিখোঁজ রয়েছেন। তবে উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যেই নিখোঁজ ব্যক্তিদের কেউ কেউ থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
পুলিশের বিবৃতিতে আরও বলা হয়, ধ্বংসাবশেষের নিচে এখনও প্রায় ৩৮ জন আটকা থাকতে পারেন। উদ্ধারকৃত অনেক মরদেহ খালি চোখে চেনার উপায় না থাকায় পরিচয় নিশ্চিত করতে বিশেষজ্ঞদের মাধ্যমে জৈবিক নমুনা সংগ্রহ করে ডিএনএ পরীক্ষা করা হচ্ছে। জাপোরিঝিয়া আঞ্চলিক সামরিক প্রশাসনের ভারপ্রাপ্ত প্রধান মিখাইলো সেমিকিন উদ্ধার তৎপরতার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ও জরুরি সেবা বিভাগের উদ্ধারকর্মীরা সেখানে কাজ চালিয়ে যাচ্ছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেন, কোমিশুভাখায় মানবিক সহায়তা বিতরণের কাজে ব্যবহৃত একটি বিদ্যালয়কে লক্ষ্য করে আকাশ থেকে বোমা ফেলা হয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ‘প্রথম বিমান হামলার পর আশ্রয় নেওয়া মানুষদের লক্ষ্য করে আরও নয়টি বোমা ফেলে দ্বিতীয় দফা হামলা চালানো হয়।’ চার বছর ধরে চলা এই যুদ্ধে মস্কো কোনোভাবেই উত্তেজনা প্রশমন করতে চাইছে না বলে তিনি দাবি করেন।
এই হামলার বিষয়ে রুশ কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলের রুশ নিয়ন্ত্রিত ওলেশকি শহরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া ছয় দিনের একটি যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পরদিনই এই হামলার ঘটনা ঘটে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.