প্রধানমন্ত্রী খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন আজ
হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারতসহ একাধিক কর্মসূচিতে অংশ নিতে আজ বৃহস্পতিবার দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসূচি অনুযায়ী, ঢাকা থেকে হেলিকপ্টারে মোংলা পৌঁছানোর পর সেখান থেকে সড়কপথে বাগেরহাট ও খুলনায় যাবেন তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই সফরসূচির বিষয়টি জানিয়েছেন।

সফরে প্রধানমন্ত্রীর মোংলায় দুটি নির্ধারিত কর্মসূচি রয়েছে। এরপর তিনি বাগেরহাট জেলা সদরে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। মোংলার কর্মসূচি শেষে সড়কপথে খুলনা জেলা স্টেডিয়ামে পৌঁছাবেন সরকারপ্রধান। সেখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণের জাতীয় প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে খুলনা মহানগরীতে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়েছে। শিববাড়ী মোড় থেকে রেলস্টেশনের প্রধান ফটক পর্যন্ত সড়কের পাশের দেয়ালে আঁকা হয়েছে নানা গ্রাফিতি। এসব চিত্রে খুলনার ইতিহাস ও ঐতিহ্য, সুন্দরবন, রয়েল বেঙ্গল টাইগার, জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিকৃতি তুলে ধরা হয়েছে।
খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু জানান, সরকারপ্রধানকে অভ্যর্থনা জানাতে মহানগরীকে পরিচ্ছন্ন ও নান্দনিকভাবে সাজানো হয়েছে।
এদিকে সফরে সড়ক বা জনপরিসরে বাড়তি তোরণ ও আত্মপ্রচারমূলক ব্যানার-ফেস্টুন প্রদর্শনের চিরাচরিত ধারা পরিহার করা হয়েছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে দলীয় নেতাকর্মীদের লাগানো সব তোরণ ও বিলবোর্ড সরিয়ে ফেলা হয়েছে। কেবল জেলা স্টেডিয়াম ও এর আশপাশের সড়কে নতুন কুঁড়ি স্পোর্টসের ব্যানার-ফেস্টুন রাখা হয়েছে। পাশাপাশি সরকারপ্রধানের এই সফর ঘিরে পুরো খুলনা মহানগরীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.