ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যনীতিতে বদলের ইঙ্গিত
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বিপর্যয়ের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য নীতিতে পরিবর্তন আনতে বাধ্য হতে পারেন। এতে ইরানের সঙ্গে চলমান সংঘাত নিরসনে একটি নতুন কূটনৈতিক সুযোগ তৈরি হতে পারে বলে মনে করছেন ইউরোপীয় পার্লামেন্টের জ্যেষ্ঠ জার্মান আইনপ্রণেতা মারি-অ্যাগনেস স্ট্র্যাক-সিমারম্যান।

আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউরোপীয় পার্লামেন্টের নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক উপকমিটির সভাপতি জানান, জ্বালানি তেলের আকাশচুম্বী দাম এবং যুদ্ধের অর্থনৈতিক ধাক্কা মার্কিন ভোটারদের সরাসরি প্রভাবিত করেছে। বিশেষ করে শহরতলির সাধারণ নাগরিকরা যাতায়াতে গাড়ির ওপর বেশি নির্ভরশীল হওয়ায় বর্ধিত তেলের দাম তাদের ওপর বড় বোঝা হয়ে দাঁড়ায়। জীবনযাত্রার ব্যয় ও স্বাস্থ্যবীমা নিয়ে সাধারণ মানুষের ক্ষোভের কারণেই প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষেই ডেমোক্র্যাটরা নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে।
নির্বাচনী ফলাফল বিশ্লেষণ করে স্ট্র্যাক-সিমারম্যান বলেন, ‘যুক্তরাষ্ট্রের বহু মানুষ বলেছেন ট্রাম্পকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামাতে হবে। আমি নিশ্চিত যে তারা এখন এই নীতি পরিবর্তনের চেষ্টা করবেন।’ ইরানে সরকার পরিবর্তনের প্রাথমিক আশাবাদ সত্ত্বেও বর্তমান পরিস্থিতি বিপর্যয়ে রূপ নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমার মনে হয় এখন ট্রাম্পকে মধ্যপ্রাচ্য থেকে সেনা সংখ্যা কমাতে হবে। কারণ মার্কিন জনগণ কোনো যুদ্ধে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যুদ্ধে আগ্রহী নয়।’
নির্বাচনের এই ফলকে ইউরোপের রাজনীতিবিদরা গণতন্ত্রের বিজয় হিসেবে দেখছেন। তবে ফলাফল যাই হোক, ইউরোপকে নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে হবে বলে মত দেন জার্মান পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটির সাবেক এই সভাপতি। তিনি জানান, যুক্তরাষ্ট্র এখন ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দিকে ভূকৌশলগত নজর বাড়াচ্ছে। ফলে ন্যাটোর বিকল্প হিসেবে নয়, বরং জোটের ভেতরে নিজেদের অবস্থান শক্তিশালী করতেই ইউরোপকে দায়িত্ব নিতে হবে।
এদিকে ইউক্রেন নীতিতে ইতিবাচক পরিবর্তনের আশা করলেও অতিরিক্ত প্রত্যাশা না রাখার পরামর্শ দিয়েছেন এই আইনপ্রণেতা। তিনি উল্লেখ করেন, ট্রাম্প আরও দুই বছর প্রেসিডেন্ট হিসেবে বহাল থাকবেন এবং ডেমোক্র্যাটরা সামরিক সরঞ্জামের বাজেট কমাতে আগ্রহী হতে পারে। একই সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে উপেক্ষা করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ যোগাযোগ ইউরোপের জন্য উদ্বেগের কারণ। এমন অবস্থান পরিবর্তনের জন্য ডেমোক্র্যাটরা ট্রাম্পের ওপর প্রয়োজনীয় রাজনৈতিক চাপ সৃষ্টি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.