আপনি পড়ছেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ডাকে এখন একশত লোকও আর মাঠে জড়ো হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। সংগঠন পরিচালনায় ব্যর্থতা ও সাধারণ মানুষের আস্থা হারানোর প্রসঙ্গ টেনে নাহিদের নেতৃত্বের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

রাশেদ খান: নাহিদের ডাকে এখন ১০০ লোকও নামবে না
রাশেদ খান

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। রাশেদ খান উল্লেখ করেন, নাহিদ ইসলাম আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানালেও পোশাক কারখানার শ্রমিকেরা তা উপেক্ষা করে কাজে ফিরে গেছেন। নাহিদ ইসলাম ডাক দিলে এখন আর একশত মানুষও একত্রিত হবে না এবং তিনি ইতিমধ্যে সেই প্রমাণ পেয়ে গেছেন বলে রাশেদ খান দাবি করেন।

এনসিপির সাংগঠনিক সংকট ও সম্প্রতি দল ত্যাগ করা নেত্রী সামান্তা শারমিনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সামান্তা শারমিনের মতো নেত্রীদের দলে ধরে রাখার যোগ্যতা নাহিদ ইসলাম হারিয়েছেন। দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ধরে রাখতে ব্যর্থ নেতৃত্বের ডাকে সাধারণ জনগণ কেন মাঠে নামবে, সেই প্রশ্নও তোলেন তিনি।

চব্বিশের গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট উল্লেখ করে প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী বলেন, গণ-অভ্যুত্থানের পর এনসিপি কেন নামসর্বস্ব দলে পরিণত হলো, এর দায় দলটির আহ্বায়ক এড়াতে পারেন না। আন্দোলনের পুরো কৃতিত্ব নিজেদের মনে করার সমালোচনা করে তিনি বলেন, নাহিদ ইসলামরা ভেবেছিলেন অভ্যুত্থানে তারাই সবকিছু করেছিলেন। অহংকার যত বাড়বে, তারা ততই উপলব্ধি করতে পারবেন যে এককভাবে তারা সবকিছু করেননি।

নাহিদ ইসলামের বর্তমান অবস্থান মূল্যায়ন করে রাশেদ খান আরও বলেন, তার সঙ্গে বর্তমানে কারা অবস্থান করছে আর কারা তাকে বর্জন করছে, তা তিনি সঠিকভাবে উপলব্ধি করতে পারছেন কি না, সেটিও এখন বিবেচ্য বিষয়।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.