পুলিশ প্রশাসনে পদোন্নতি: এএসপি হলেন ৭৮ কর্মকর্তা
মাঠপর্যায়ের কাজের স্বীকৃতি ও পুলিশ প্রশাসনে গতিশীলতা আনতে একযোগে ৭৮ জন পুলিশ পরিদর্শককে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতির পর এই কর্মকর্তাদের চাকরি পুলিশ অধিদপ্তরে ন্যস্ত করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে এই পদোন্নতি সংক্রান্ত পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে যোগদানপত্র দিতে হবে। একই সঙ্গে এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
পদোন্নতিপ্রাপ্ত ৭৮ কর্মকর্তার মধ্যে নিরস্ত্র পুলিশ পরিদর্শক শাখার ৬৭ জন, শহর ও যানবাহন শাখার ১০ জন এবং সশস্ত্র শাখার একজন কর্মকর্তা রয়েছেন।
নিরস্ত্র পুলিশ পরিদর্শক শাখা থেকে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন—মো. হাবিবুল্লাহ সরকার (ব্রাহ্মণবাড়িয়া), মো. আহসান হাবিব (ইন সার্ভিস ট্রেনিং সেন্টার, নীলফামারী), মো. জামাল উদ্দিন (সিআইডি), মো. সাজ্জাদ হোসেন (ডিএমপি), মো. হাছানুজ্জামান (মাগুরা), মো. মোক্তার হোসেন (হবিগঞ্জ), মো. শহীদ উল্লাহ (ডিএমপি), মো. সাইফুল ইসলাম খান (ডিএমপি), মো. মাহফুজুর রহমান (লক্ষ্মীপুর), মো. গোলাম মোস্তফা (এসপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার, খাগড়াছড়ি), মোহাম্মদ ইয়াছিন (এসবি), মো. মজিবুর রহমান (পিবিআই), আবু হেনা মো. মোস্তফা কামাল (পিবিআই), মো. আমান উল্লাহ (রাজশাহী রেঞ্জ অফিস), মোহাম্মদ ওবায়দুল হক (সিএমপি), মো. বদরুল মামুন (পুলিশ অধিদপ্তর), মামুন খান (কেএমপি), মো. আব্দুর রহিম মন্ডল (রংপুর), মোহা. শহিদুল ইসলাম (দিনাজপুর) ও মো. নঈম উদ্দিন (এসবি)।
এই শাখায় আরও পদোন্নতি পেয়েছেন—মো. নজরুল ইসলাম (জামালপুর), মো. আনোয়ারুল কবির (এসআরইউ), মো. মাসুদুর রহমান (এসবি), এস এম জাহাঙ্গীর আলম (ডিএমপি), মো. কামরুজ্জামান (পুলিশ স্টাফ কলেজ), কে এম ইনাম আহমেদ (সিআইডি), মো. ইসমাইল হোসেন শাহীন (পিটিসি, টাঙ্গাইল), শেখ বশির আহমেদ (ডিএমপি), মো. আতিকুর রহমান (কুষ্টিয়া), মো. ওমর আলী (হবিগঞ্জ), মো. লুৎফর রহমান (খুলনা), পি এস এম মোস্তাছিনুর রহমান (ময়মনসিংহ), মো. আবদুর রহিম (পুলিশ অধিদপ্তর), মো. নূরুন নবী সরকার (পিবিআই), মো. আব্দুল লতিফ (সাতক্ষীরা), এস এম আতাউর রহমান (ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩), মো. জেহাদ হোসেন (ডিএমপি), মো. দিদারুল আলম (এসবি), মো. জয়নাল আবেদীন (পুলিশ অধিদপ্তর), মো. আলমগীর হোসেন (ঢাকা জেলা) ও মো. জাহির হোসেন (এসবি)।
তালিকায় রয়েছেন—মো. সোহেল রেজা (এসবি), মো. তরিকুল ইসলাম (সিআইডি থেকে প্রেষণে পুলিশ অধিদপ্তর), মো. শামীম আক্তার খান (এসবি), এ কে এম আলীনূর হোসেন (ব্রাহ্মণবাড়িয়া), মোহাম্মদ নেছার উদ্দিন কাদরী (এসবি), মো. মোবারক হোসেন (ডিএমপি), খান মোহা. হাসান মোস্তফা (ময়মনসিংহ), মো. রেজাউল ইসলাম খান (জামালপুর), মো. সোহেল আহমেদ (নারায়ণগঞ্জ, প্রেষণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল), মো. আনিছুর রহমান সরদার (রাজশাহী), মোহাম্মদ আলী হায়দার (এসবি), খান মো. শাহরিয়ার (পঞ্চগড়), মো. শফিকুল ইসলাম (সিআইডি), মো. গোলাম ফারুক (সিআইডি), মো. মাহাবুব আলম (পিটিসি, রংপুর), মো. সিরাজুল ইসলাম খান (এসবি), মো. অছিকুর রহিম ছিদ্দিক (সিআইডি), মো. আবুল কালাম আজাদ (পুলিশ অধিদপ্তর), শেখ ফারুকুজ্জামান (পুলিশ অধিদপ্তর), মোহাম্মদ জাকের হোসাইন মাহমুদ (সিএমপি), আরিফ ইফতেখার (চাঁদপুর), সরকার তোফায়েল আহমেদ (পুলিশ অধিদপ্তর), মো. আক্তার হোসেন (ডিএমপি), শাহানা বানু (এসবি), মোহতারেমা আশরাফী খানম (বিপিএ, সারদা, রাজশাহী) এবং মো. মনজুর কাদের মজুমদার (সিআইডি)।
শহর ও যানবাহন শাখা থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন ১০ কর্মকর্তা। তারা হলেন—এ এন এম মাসুদ (নাটোর), মো. মোফাক-খারুল ইসলাম (সিরাজগঞ্জ), মো. এনামুল হক (কক্সবাজার), এস এম শহিদুর রহমান (টিডিএস, ঢাকা), মো. মুনজুরুল করিম (আরএমপি), মো. আলী আকবর হাওলাদার (পটুয়াখালী, সংযুক্ত পুলিশ টেলিকম সংস্থা), কাজী আজম মাহমুদ (ডিএমপি), মোহাম্মদ কামরুল আলম (এসআরবি সদর দপ্তর), মুহাম্মদ সুমন জাহিদ লোভেল (খাগড়াছড়ি) ও মো. আতিকুর রহমান (ডিএমপি)।
এছাড়া সশস্ত্র পুলিশ পরিদর্শক শাখা থেকে পদোন্নতি পেয়ে সহকারী পুলিশ সুপার হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিদর্শক মোহাম্মদ আব্দুর রাজ্জাক হাওলাদার।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.