আপনি পড়ছেন

ইসরায়েলে সামরিক সহায়তা বন্ধ করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানকে সরাসরি সমর্থন জানিয়েছেন নবনির্বাচিত সিনেটর আব্দুল আল-সায়েদ। যুক্তরাষ্ট্রের সিনেটে প্রথম মুসলিম আমেরিকান হিসেবে ইতিহাস গড়ে নির্বাচিত হওয়া এই নেতা বৃহস্পতিবার এই অবস্থান ব্যক্ত করেন। মার্কিন অস্ত্র ব্যবহার করে বর্বরোচিত অপরাধে লিপ্ত হওয়া একটি বিদেশি সামরিক বাহিনীকে ওয়াশিংটনের অর্থায়ন অবিলম্বে বন্ধ করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

ইসরায়েলকে অর্থায়ন বন্ধে ট্রাম্পকে সমর্থনের ঘোষণা আব্দুল আল-সায়েদের
বক্তব্য রাখছেন নবনির্বাচিত মার্কিন সিনেটর আব্দুল এল-সায়েদ

টেলিভিশন চ্যানেল এমএস নাওকে দেওয়া এক সাক্ষাৎকারে আল-সায়েদ জানান, তিনি এ বিষয়ে ট্রাম্পের অবস্থানের সঙ্গে একমত এবং ইসরায়েলে মার্কিন সামরিক সহায়তা বন্ধ করতে প্রেসিডেন্টের সঙ্গে কাজ করতে প্রস্তুত। তিনি বলেন, ‘আমি এ বিষয়ে তার সঙ্গে একমত। আমি মনে করি না যে আমাদের অর্থ নিয়ে সবচেয়ে নিকৃষ্ট অপরাধ সংঘটনকারী কোনো বিদেশি সামরিক বাহিনীকে সহায়তা দেওয়া অব্যাহত রাখা উচিত। আমি ট্রাম্পের সঙ্গে এ লক্ষ্যে কাজ করতে আগ্রহী।’

মঙ্গলবার নির্বাচিত হওয়া এই আইনপ্রণেতা ইহুদি ধর্ম ও ইহুদি জনগোষ্ঠীকে ইসরায়েল রাষ্ট্রের কর্মকাণ্ড থেকে আলাদা করে দেখার ওপর জোর দেন। একই সঙ্গে ইসরায়েলের নীতিমালার সমালোচনাকে ইহুদিবিদ্বেষ হিসেবে চিত্রিত করার যেকোনো অপচেষ্টা তিনি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন। অধিকৃত পশ্চিম তীরে আগ্রাসী তৎপরতা এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় মৌলিক মানবিক সহায়তার ওপর আরোপিত বিধিনিষেধ তুলে ধরে আল-সায়েদ এই যুদ্ধকে গণহত্যা হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ‘আমাদের বলা হয় যে আপনি যদি নিরপরাধ ফিলিস্তিনি শিশুদের হত্যার বিরুদ্ধে দাঁড়ান, তবে তা নাকি কারও প্রতি ঘৃণার প্রকাশ। অথচ এটি আসলে সেই ফিলিস্তিনি শিশুদের প্রতি সমান ভালোবাসারই বহিঃপ্রকাশ।’

যুক্তরাষ্ট্রে বসবাসরত ইহুদি শিশু ও পরিবারগুলোর সুরক্ষায় নিজের দৃঢ় প্রতিশ্রুতির কথা জানান এল-সায়েদ। নিজের সন্তানদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত একজন মুসলিম পিতা হিসেবে ব্যক্তিগত অনুভূতির কথা তুলে ধরে তিনি বিষয়টি ব্যাখ্যা করেন। রাজনৈতিক প্রতিহিংসা পরিহার করে ট্রাম্পসহ যেকোনো ব্যক্তির সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, ‘রাজনীতি কোনো প্রতিশোধ নেওয়ার খেলা নয়। এটি কখনোই প্রতিশোধের বিষয় হওয়া উচিত নয়। রাজনীতির মূল কাজ হলো আইনের শাসন নিশ্চিত করা এবং সবচেয়ে বড় বিষয় হলো মার্কিন জনগণের জন্য ইতিবাচক ফলাফল বয়ে আনা।’

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.