আপনি পড়ছেন

ভারী বৃষ্টি ও তীব্র বাতাসে গাজা উপত্যকায় অস্থায়ী তাঁবু ও ঝুঁকিপূর্ণ ভবনে বসবাসরত প্রায় সাড়ে ৯ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি চরম বিপদের মুখে পড়তে পারেন। শুক্রবার অঞ্চলটিতে সম্ভাব্য এই বৈরী আবহাওয়ার কারণে বড় ধরনের মানবিক বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করে বৃহস্পতিবার সতর্কবার্তা দিয়েছে গাজার সিভিল ডিফেন্স। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, এসব বাস্তুচ্যুত মানুষের বসবাস মাঝারি থেকে উচ্চমাত্রার বন্যাঝুঁকিপূর্ণ এলাকায়।

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঝুঁকিতে সাড়ে ৯ লাখ ফিলিস্তিনি
গাজায় বৈরী আবহাওয়ায় কাদামাটির মাঝে ক্ষতিগ্রস্ত তাঁবুর পাশে দাঁড়িয়ে থাকা এক ফিলিস্তিনি শিশু

এক বিবৃতিতে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স অধিদপ্তর বাসিন্দাদের আত্মরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। বিশেষ করে ইসরায়েলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত ভবনে অবস্থানরত পরিবারগুলো এবং ত্রিপল বা তাঁবুতে থাকা মানুষদের ভারী বৃষ্টি ও দমকা বাতাসে ভবন ধসের ঝুঁকি সম্পর্কে সতর্ক করা হয়েছে। নির্দেশনায় প্লাস্টিকের ছাউনি ও তাঁবুর খুঁটি শক্তভাবে বাঁধতে, তাঁবুর চারপাশে মাটির সুরক্ষা বাঁধ তৈরি করতে, বৃষ্টির পানি নিষ্কাশনের নালা কাটতে এবং প্রয়োজনীয় মালামাল ভূমি থেকে উঁচুতে রাখতে বলা হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত বা বিপজ্জনক ভবনে অবস্থান না করে এবং সেগুলোর আশপাশে তাঁবু না খাটিয়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ জানানো হয়। এছাড়া বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতে আন্তর্জাতিক ও স্থানীয় মানবিক সংস্থাগুলোর প্রতি জরুরি সহায়তা চেয়েছে সংস্থাটি।

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় (ওসিএইচএ) ১৫ অক্টোবর এক প্রতিবেদনে জানায়, গাজায় বন্যাঝুঁকিতে থাকা সাড়ে ৯ লাখ মানুষের মধ্যে চার লাখেরও বেশি চরম ঝুঁকিতে রয়েছে। এছাড়া মারাত্মক ঝুঁকিপূর্ণ প্রায় ২ হাজার ৩০০ ভবনে আশ্রয় নিয়ে আছেন প্রায় ৪৪ হাজার ফিলিস্তিনি। আসন্ন বর্ষা মৌসুমের আগে প্রায় ২ লাখ ৯৪ হাজার ২৫০টি পরিবারের জরুরি আশ্রয় সহায়তা প্রয়োজন। গাজা সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, পুরো উপত্যকাজুড়ে ২১ লাখ ৫০ হাজারের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনির মধ্যে প্রায় ৮ লাখ ৬৭ হাজার জরাজীর্ণ তাঁবুতে এবং ১০ লাখের বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে চলা ইসরায়েলি আগ্রাসনে অঞ্চলটির পানি নিষ্কাশন ব্যবস্থা ও অবকাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলের আরোপিত বাধার কারণে জরুরি উদ্ধার সরঞ্জাম ও আশ্রয় তৈরির সামগ্রী গাজায় প্রবেশ করতে পারছে না, যা এই মানবিক সংকটকে আরও গভীর করে তুলেছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.