চাগোস চুক্তি পুনর্বিবেচনার ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর
চাগোস দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব হস্তান্তর নিয়ে মরিশাসের সঙ্গে সম্পাদিত চুক্তি পুনর্বিবেচনার ইচ্ছা প্রকাশ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। এই পদক্ষেপের কারণে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিয়েগো গার্সিয়া সামরিক ঘাঁটির ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সাময়িকী ‘দ্য ইকোনমিস্ট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি গ্রিনল্যান্ড বিষয়ে যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যকার চুক্তিকে দিয়েগো গার্সিয়ার ক্ষেত্রে একটি সম্ভাব্য মডেল হিসেবে বিবেচনা করা যেতে পারে বলে ইঙ্গিত দেন।

তবে প্রস্তাবিত এই পরিবর্তনের প্রকৃত রূপরেখা এখনো স্পষ্ট নয়। সম্প্রতি কমনওয়েলথ শীর্ষ সম্মেলনের ফাঁকে মরিশাসের প্রধানমন্ত্রী নবীন রামগুলামের সঙ্গে এক বৈঠকে অংশ নেন বার্নহাম। বৈঠক প্রসঙ্গে ডাউনিং স্ট্রিটের এক বিবৃতিতে জানানো হয়, দিয়েগো গার্সিয়া ঘাঁটির কার্যক্রম সুরক্ষিত রাখতে এবং তিন দেশেরই জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে মরিশাস ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। চলতি বছরের শেষ নাগাদ একটি সমন্বিত পরিকল্পনার মাধ্যমে এ বিষয়ে অগ্রগতি অর্জনে উভয় পক্ষ সম্মত হয়েছে।
এর আগে যুক্তরাজ্যের তৎকালীন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকার এই চুক্তির উদ্যোগ নিয়েছিল। আন্তর্জাতিক আদালত ব্রিটিশ মালিকানাকে অবৈধ ঘোষণা করতে পারে—এমন উদ্বেগের মুখে দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব মরিশাসকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে শর্ত ছিল, দিয়েগো গার্সিয়া সামরিক ঘাঁটিতে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার অন্তত ৯৯ বছরের জন্য বহাল থাকবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রাথমিকভাবে এতে সমর্থন জানালেও, ইরানের বিরুদ্ধে তার যুদ্ধে ব্রিটেনের সমর্থন না পেয়ে পরবর্তীতে তা প্রত্যাহার করে নেন। পাশাপাশি নাইজেল ফারাজসহ ব্রিটিশ ডানপন্থী রাজনীতিকদের বিরোধিতার মুখেও পড়ে চুক্তিটি।
এদিকে পররাষ্ট্রনীতির অন্যান্য বিষয়ে বার্নহাম স্পষ্ট করেন, আগামী বছর ম্যানচেস্টারে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানানো হবে না। তবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সম্মেলনে অংশ নেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ২০১৫ সালে শি জিনপিংয়ের ম্যানচেস্টার সফরের প্রসঙ্গ টেনে বার্নহাম বলেন, ‘চীনা বিনিয়োগের কারণে বদলে যাওয়া এই শহরের বড় পরিবর্তন তিনি দেখতে পাবেন।’ একই সঙ্গে বেইজিংয়ের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রকে ইতিবাচক আখ্যা দিয়ে তিনি বলেন, ‘আমরা সতর্কতার সঙ্গে এগোচ্ছি, তবে এখানে একটি বাস্তব সুযোগ রয়েছে বলে আমি নিশ্চিত।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.