আপনি পড়ছেন

সৌদি আরবের মদিনা অঞ্চলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের চার দেশ কাতার, কুয়েত, বাহরাইন ও জর্ডান। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর চালানো এই অপতৎপরতার বিরুদ্ধে রিয়াদের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে দেশগুলো। বৃহস্পতিবার চালানো এই হামলা প্রতিহত করেছে বলে দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

মদিনায় হুতিদের হামলার চেষ্টার তীব্র নিন্দা আরব দেশগুলোর
ইয়েমেনের গৃহযুদ্ধকবলিত একটি এলাকা

সৌদি জোটের পক্ষ থেকে বলা হয়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মদিনা অঞ্চলের দিকে ছোড়া হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি আকাশেই ধ্বংস করে দিয়েছে। এছাড়া একই দিনে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের আকাশ থেকে হুতিদের একটি ড্রোন ভূপাতিত করা হয়। তবে হুতি বিদ্রোহীরা মদিনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ সরাসরি অস্বীকার করেছে।

এই ঘটনার পর এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টিকে ‘মুসলিমদের প্রতি চরম উসকানি এবং বেসামরিক মানুষের জীবনের প্রতি চরম অবহেলা’ হিসেবে আখ্যায়িত করেছে। একই সঙ্গে একে সৌদি আরবের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে দেশটির সুরক্ষায় যেকোনো পদক্ষেপে পাশে থাকার কথা জানায় কাতার। কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে সৌদি আরবের সার্বভৌমত্ব, আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক মানবিক আইনের মারাত্মক লঙ্ঘন বলে অভিহিত করেছে। এছাড়া নাগরিকদের সুরক্ষায় সৌদি আরবের গৃহীত পদক্ষেপের প্রতি নিজেদের অটল সমর্থন পুনর্ব্যক্ত করেছে দেশটি।

অন্যদিকে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্তব্য করে, মদিনাকে লক্ষ্যবস্তু বানানো কেবল বেসামরিক নাগরিক এবং মসজিদে নববীর দর্শনার্থীদের জন্যই হুমকি নয়, বরং এটি সারা বিশ্বের মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত। হামলায় জড়িত ব্যক্তি ও তাদের মদদদাতাদের জবাবদিহিতার আওতায় আনতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি কঠোর ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় বাহরাইন। একই সুরে নিন্দা প্রকাশ করে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই পদক্ষেপ সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি এবং জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন।

২০১৪ সালের সেপ্টেম্বরে হুতি বিদ্রোহীরা রাজধানী সানাসহ বিভিন্ন এলাকা দখল করলে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। পরবর্তীতে ২০১৫ সালের মার্চ থেকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সমর্থনে দেশটিতে সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন আরব জোট। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই পক্ষের মধ্যে সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে এবং সৌদি ভূখণ্ড লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রয়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.