ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব কার হাতে, ঘোষণা রোববার
ইসরায়েলে পরবর্তী সরকার গঠনের দায়িত্ব কোন আইনপ্রণেতার হাতে তুলে দেওয়া হবে, তা রোববার ঘোষণা করবেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। সম্প্রতি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শেষে বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় তিনি এ কথা জানান।

ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেটের বরাতে জানা গেছে, ১২০ আসনের পার্লামেন্ট নেসেটের ৬৭ জন সদস্য মধ্যপন্থী ইয়াশার দলের নেতা গাদি আইজেনকোটকে পরবর্তী প্রধানমন্ত্রী করার সুপারিশ করেছেন। অন্যদিকে বর্তমান প্রধানমন্ত্রী ও লিকুদ দলের নেতা বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষে সমর্থন জানিয়েছেন ৪৬ জন সদস্য।
সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতার সমর্থন আইজেনকোটের পক্ষে থাকলেও রাজনৈতিক জটিলতা এখনও কাটেনি। এ প্রসঙ্গে হারজোগ বলেন, ‘পরামর্শ প্রক্রিয়ার ফলাফল আপাতদৃষ্টিতে স্পষ্ট মনে হলেও রাজনৈতিক দল ও জোটগুলোর পারস্পরিক মতবিরোধের কারণে সরকার গঠনের বিষয়টি এখনও অনিশ্চিত।’ তিনি আরও জানান, দলগুলোর সরকার গঠনের প্রকৃত সক্ষমতা যাচাই করতে নেতাদের সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে আলোচনা চালিয়ে যাবেন। একই সঙ্গে দেশে একটি স্থিতিশীল সরকার গঠনে সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে আইজেনকোটের পক্ষে স্পষ্ট সমর্থন থাকায় অবিলম্বে তাকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে তার দল ইয়াশার। দলটি জানায়, ২০১৫ সালের পর দেশটির কোনো প্রার্থীর পক্ষে পার্লামেন্ট সদস্যদের দেওয়া এটিই সর্বোচ্চ সমর্থন।
এক বিবৃতিতে ইয়াশার দল নেতানিয়াহুর সমালোচনা করে বলে, ‘বেনিয়ামিন নেতানিয়াহু মাত্র ৪৬ আসনের সংখ্যালঘু নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করছেন। তার কোনো ম্যান্ডেট নেই, সংখ্যাগরিষ্ঠতা নেই এবং জনগণের আস্থাও নেই।’ বিবৃতিতে আরও বলা হয়, এই ফল ইসরায়েলি নাগরিকদের পরিবর্তন চাওয়ার সুস্পষ্ট বার্তা দেয়। তাই সব নাগরিকের স্বার্থে কাজ শুরু করতে আইজেনকোটকে দ্রুত জাতীয় জরুরি সরকার গঠনের দায়িত্ব দেওয়া উচিত।
২৭ অক্টোবর ইসরায়েলে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে সেই নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট কিংবা বিরোধী পক্ষ—কেউই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ইসরায়েলের আইন অনুযায়ী, পার্লামেন্টে প্রতিনিধিত্বকারী দলগুলোর সঙ্গে আলোচনা করে যিনি সংখ্যাগরিষ্ঠতার সমর্থন পেতে সক্ষম বলে প্রতীয়মান হন, প্রেসিডেন্ট তাকেই সরকার গঠনের দায়িত্ব অর্পণ করেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.