শিশুদের জন্য ক্ষতিকর সামাজিক মাধ্যম ফিচার নিয়ন্ত্রণে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের নতুন একটি আইনের বিরুদ্ধে পৃথক মামলা করেছে গুগল, মেটা ও টিকটক। আইনটি তাদের সংবিধান প্রদত্ত মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করছে বলে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো দাবি করেছে। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেস এবং সান জোসের ফেডারেল আদালতে এই মামলাগুলো দায়ের করা হয়।

শিশু সুরক্ষা আইন: ক্যালিফোর্নিয়ার বিরুদ্ধে গুগল, মেটা ও টিকটক
গুগল, মেটা ও টিকটকের লোগো

সেপ্টেম্বর মাসে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম এই আইনে স্বাক্ষর করেন, যা ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। এই আইনের আওতায় ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য আসক্তি তৈরি করতে পারে এমন বিভিন্ন ফিচার নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে রয়েছে পার্সোনালাইজড ফিড, বিরতিহীন স্ক্রলিং ও স্বয়ংক্রিয়ভাবে ভিডিও চালু হওয়ার সুবিধা। এছাড়া প্রতিষ্ঠানগুলোকে ব্যবহারকারীদের বয়স যাচাইয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার এবং অপ্রাপ্তবয়স্কদের কাছে এসব ফিচার পৌঁছানো ঠেকাতে নির্দেশ দেওয়া হয়েছে। মামলার আবেদনে প্রতিষ্ঠানগুলো সংবিধানের ফার্স্ট অ্যামেন্ডমেন্টের পাশাপাশি ১৯৯৬ সালের ‘কমিউনিকেশনস ডিসেন্সি অ্যাক্ট’-এর ২৩০ ধারা লঙ্ঘনের অভিযোগ তোলে, যা তৃতীয় পক্ষের পোস্ট করা কনটেন্টের ক্ষেত্রে টেক প্ল্যাটফর্মগুলোকে আইনি সুরক্ষা দেয়।

আইনটির বিরোধিতায় প্রতিষ্ঠানগুলো নিজস্ব যুক্তি তুলে ধরেছে। টিকটকের দাবি, এই আইনটি মুক্ত মতপ্রকাশের ওপর অসাংবিধানিক বিধিনিষেধ এবং ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী কনটেন্ট সাজানোর স্বাভাবিক প্রক্রিয়াকে ব্যাহত করে। অন্যদিকে মেটা জানিয়েছে, সরকার নাগরিকদের কাছে কীভাবে তথ্য প্রদর্শিত হবে তা ঠিক করে দিতে পারে না। এর ফলে তারা অপ্রাপ্তবয়স্কদের উপযোগী ফিচার সরিয়ে নিতে বাধ্য হতে পারে, যা তাদের যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলবে। গুগলও একই সুরে অভিভাবকদের নিয়ন্ত্রণ ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেছে। গুগলের মুখপাত্র হোসে কাস্তানেদা বলেন, ‘এই ধরনের অতিমাত্রায় বিস্তৃত আইন মূলত শিশুদের জন্য মানসম্মত ও বয়সোচিত ভিডিও খুঁজে পাওয়ার লক্ষ্যে আমাদের গড়ে তোলা ব্যবস্থাকে ভেঙে দেয়।’

তিনটি মামলাতেই ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের প্রতিনিধিত্ব করছে অ্যাটর্নি জেনারেল রব বোন্টার দপ্তর। বৃহস্পতিবার দপ্তরটির পক্ষ থেকে জানানো হয়, তারা মামলাগুলো পর্যালোচনা করছে এবং শিশুদের অনলাইন সুরক্ষা নিশ্চিতের এই আইনটি আদালতে রক্ষায় তারা বদ্ধপরিকর। শিশুদের মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাবের কারণে সামাজিক মাধ্যম কোম্পানিগুলো বর্তমানে ব্যাপক আইনি তদন্ত ও চাপের মুখে রয়েছে। এর আগে আগস্টে শিশু আসক্তি সংক্রান্ত এক ঐতিহাসিক সমঝোতায় প্রায় ১৮ বিলিয়ন ডলার দিতে এবং ফেসবুক ও ইনস্টাগ্রামে সুরক্ষা জোরদার করতে সম্মত হয় মেটা। পাশাপাশি আসক্তি সৃষ্টিকারী ফিচারের অভিযোগে সেপ্টেম্বর মাসে টিকটকও আলাবামা অঙ্গরাজ্যের সঙ্গে আইনি সমঝোতায় পৌঁছায়।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.