বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রধান আইনি ও কমপ্লায়েন্স কর্মকর্তা এমিলিও গার্সিয়া সিলভেরো পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দীর্ঘ আট বছরেরও বেশি সময় ধরে দায়িত্ব পালনের পর তিনি এই সিদ্ধান্ত নিলেন। শুক্রবার এক বিবৃতিতে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন বিষয়টি নিশ্চিত করেছে।

৮ বছর পর ফিফা ছাড়লেন সিলভেরো
সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তর

২০১৮ বিশ্বকাপের পর ফিফায় যোগ দেন স্প্যানিশ এই কর্মকর্তা। তিনি ফিফার আইনি ও কমপ্লায়েন্স বিভাগ পরিচালনা করেছেন। একই সাথে সুইজারল্যান্ডের জুরিখ এবং যুক্তরাষ্ট্রের মায়ামিতে অবস্থিত দলের সার্বিক দায়িত্বে ছিলেন তিনি। দীর্ঘ কর্মজীবনে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক ব্যবস্থার সংস্কারে নেতৃত্ব দেন সিলভেরো। এর মধ্যে খেলোয়াড়দের দলবদল, এজেন্ট সংক্রান্ত বিধিমালা ও আন্তসীমান্ত অর্থ লেনদেনের নিয়ম আধুনিকায়ন অন্যতম। এছাড়া ফুটবলের তথ্যে স্বচ্ছতা আনা, আইনি নিশ্চয়তা বৃদ্ধি এবং শিক্ষামূলক বিভিন্ন কার্যক্রমে তার ভূমিকা প্রশংসিত হয়েছে।

টানা ১৫ বছর দেশের বাইরে কাজ করার পর এবার পরিবারের সঙ্গে স্পেনে ফিরছেন সিলভেরো। সেখানে মাদ্রিদে নতুন পেশাগত জীবন শুরু করার পরিকল্পনা রয়েছে তার। দায়িত্ব ছাড়ার বিষয়ে সিলভেরো বলেন, ‘আন্তর্জাতিক ফুটবলের আইনি কাঠামো উন্নয়নে বিশ্বজুড়ে সহকর্মীদের সঙ্গে কাজ করা সত্যিই একটি স্বপ্নের মতো ছিল। এতদিন বিশ্বাস ও সমর্থনের জন্য আমি ফিফা সভাপতি ও মহাসচিবকে আন্তরিক ধন্যবাদ জানাই।’

ফিফা মহাসচিব মাতিয়াস গ্রাফস্ট্রোম সিলভেরোর অঙ্গীকার, পেশাদারিত্ব ও সহমর্মিতার প্রশংসা করেছেন। তিনি জানান, সিলভেরোর কাজ সংস্থার আইনি কাঠামোকে আধুনিকায়ন করতে সহায়তা করেছে। গ্রাফস্ট্রোম বলেন, ‘তার প্রচেষ্টা ফুটবলকে আরও ভালো জায়গায় পৌঁছে দিয়েছে। আমরা তার ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করি।’

এর আগে ফিফার প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) কেভিন লামুর সংস্থাটি ত্যাগ করেন। বাণিজ্যিক অধিকার পরিচালনার উদ্দেশ্যে ব্যক্তিগত বিনিয়োগকারী প্রতিষ্ঠান যুক্ত করতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর একটি প্রস্তাবের সমালোচনা করেছিলেন তিনি। সেই ঘটনার তিন মাসেরও কম সময়ের মধ্যে সিলভেরোও পদ ছাড়লেন। ২০৩০ বিশ্বকাপের যৌথ আয়োজক দেশ স্পেন, পর্তুগাল ও মরক্কো। ফাইনালের ভেন্যু এখনও নির্ধারিত না হওয়ার মধ্যেই সিলভেরোর বিদায়ে ফিফায় শীর্ষ স্প্যানিশ প্রতিনিধিত্ব কমল।

এদিকে ২০৩১ ও ২০৩৫ সালের নারী বিশ্বকাপের আয়োজক চূড়ান্ত করতে ২৩ নভেম্বর ভার্চুয়াল কংগ্রেসের আয়োজন করেছে ফিফা। এছাড়া ২০২৭ সালের ১৮ মার্চ মরক্কোর রাবাতে ফিফার পরবর্তী সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে ইনফান্তিনো পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.