প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশ্বব্যাংকের ৩০ কোটি ডলার ঋণ
দেশের প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পড়াশোনার মান বৃদ্ধি এবং শিখন ঘাটতি দূর করতে বাংলাদেশকে ৩০ কোটি ডলার ঋণ সহায়তা অনুমোদন করেছে বিশ্বব্যাংক। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) মাধ্যমে সহজ শর্তে দেওয়া এই অর্থ ব্যয় হবে দেশের ২ কোটি ৬০ লাখ শিশুর বুনিয়াদি শিক্ষা ও শিক্ষাব্যবস্থার অবকাঠামোগত সংস্কারে।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ‘দ্য লার্নিং এনহ্যান্সমেন্ট অ্যান্ড অ্যাকসেলারেশন ইন প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম’ শীর্ষক কর্মসূচির অধীনে এই ঋণের অনুমোদন দেওয়া হয়। ২৫ বছর মেয়াদি এই ঋণে পাঁচ বছরের রেয়াত সুবিধা রাখা হয়েছে। সরকারের পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে এই অর্থ সরাসরি কাজে লাগানো হবে।
বিশ্বব্যাংকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে প্রাথমিক শিক্ষায় ভর্তির হার বাড়লেও শিক্ষার গুণগত মানে বড় সংকট রয়েছে। দেশের ১০ বছর বয়সী শিশুদের প্রায় ৫০ শতাংশই নিজ বয়স ও শ্রেণি উপযোগী একটি সাধারণ লেখা পড়ে অর্থ অনুধাবন করতে পারে না। উচ্চমধ্যম আয়ের দেশ ব্রাজিলে এই হার ৪৭ শতাংশ এবং মালয়েশিয়ায় ৪২ শতাংশ। বর্তমানে সরকারি, বেসরকারি, এনজিও পরিচালিত প্রতিষ্ঠান, কিন্ডারগার্টেন ও মাদ্রাসা মিলিয়ে দেশে প্রাথমিক স্তরে ২ কোটির বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে।
সংস্থাটির বাংলাদেশ ও ভুটানের বিভাগীয় পরিচালক জ্যঁ পেসমে জানান, আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষম কর্মীবাহিনী গড়ে তোলার মূল ভিত্তি হলো মানসম্মত প্রাথমিক শিক্ষা। বিগত দুই দশকে বাংলাদেশে অধিকাংশ শিশুর শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ তৈরিতে বিশ্বব্যাংক সহায়তা করেছে। নতুন এই অর্থায়ন শিশুদের কার্যকর শিখন এবং শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করবে, যা ভবিষ্যতে তাদের উপযুক্ত কাজের সুযোগ তৈরি করে দেবে।
কর্মসূচির অধীনে শিক্ষার্থীদের মৌলিক সাক্ষরতা এবং গণিতের দক্ষতা বাড়াতে বিশেষ শিক্ষা প্যাকেজ চালু করা হবে, যার মধ্যে থাকবে পাঠদানের আধুনিক উপকরণ, নির্ধারিত পাঠ পরিকল্পনা ও শিক্ষকদের নিবিড় প্রশিক্ষণ। দেশের ৯০ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের প্রাতিষ্ঠানিক নেতৃত্ব ও ব্যবস্থাপনার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। একই সঙ্গে পিছিয়ে থাকা জেলাগুলোর শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত পাঠদান বা প্রতিকারমূলক শিক্ষার বিশেষ ব্যবস্থা রাখা হবে। এছাড়া প্রাক-প্রাথমিক স্তরের মান উন্নয়নের মাধ্যমে শিশুদের বিদ্যালয়মুখী হওয়ার সক্ষমতা বাড়ানো হবে।
বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ শিক্ষা বিশেষজ্ঞ ও কর্মসূচির দলনেতা তাসমিনা রহমান উল্লেখ করেন, উপযুক্ত কর্মসংস্থানের ভিত্তি তৈরিতে বুনিয়াদি শিক্ষার মান বাড়ানো জরুরি। কোনো শিক্ষার্থী যেন পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যেই বিশেষ সহায়তার কাঠামো তৈরি করা হয়েছে। পাশাপাশি বরাদ্দ করা অর্থের জবাবদিহি এবং তথ্যের সঠিক ব্যবহার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। সংস্থাটির প্রাক্কলন অনুযায়ী, এই সামগ্রিক প্রক্রিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয় খাতে ৮ লাখ ৪৩ হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.