কক্সবাজারের রিসোর্টে ১,৯৩৮ আইফোন: নেপথ্যে অনলাইন প্রতারণা
কক্সবাজারের একটি রিসোর্টে পর্যটক আবাসনের আড়ালে গোপন কম্পিউটার ল্যাব তৈরি করে অনলাইন আর্থিক প্রতারণার বড় চক্র গড়ে তোলার তথ্য পেয়েছে পুলিশ। সেখান থেকে ১ হাজার ৯৩৮টি আইফোন ও অর্ধশত মনিটরসহ বিপুল পরিমাণ তথ্যপ্রযুক্তি সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া পাঁচ চীনা ও এক তাইওয়ানি নাগরিককে সাইবার নিরাপত্তা আইনের মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।

হিমছড়ির মেরিনা বিচ ভিলা রিসোর্টের সম্মেলনকক্ষে সারিবদ্ধ টেবিল বসিয়ে ওই ল্যাব পরিচালনা করা হচ্ছিল। সেখানে আরও তৈরি করা হয়েছিল ছয়টি শব্দনিরোধক কক্ষ। অভিযানের সময় ১ হাজার ৯৩৮টি আইফোন ছাড়াও ৫০টি মনিটর, ৪৪টি সিপিইউ, ৩০টি কিবোর্ড, দুটি ল্যাপটপ, দুটি প্রিন্টার, ৪০টি মাউস, একটি আইপিএস এবং ২৪টি মাল্টিপ্লাগ ও সংযোগ বোর্ড উদ্ধার করা হয়। এছাড়া জব্দ তালিকায় রয়েছে ১৫টি নোটবুক, একটি ডায়েরি এবং গ্রামীণফোন ও রবির পাঁচটি সিমকার্ড। বিপুলসংখ্যক এসব আইফোন দিয়ে ঠিক কোন প্ল্যাটফর্মে কী ধরনের কার্যক্রম চালানো হতো, তা ফরেনসিক পরীক্ষার পর জানা যাবে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছরের এপ্রিল মাসে ‘বাার আলী’ ছদ্মনামে চীনের নাগরিক ঝান ইউয়ান ফ্যান মেরিনা বিচ ভিলাসহ মোট চারটি রিসোর্ট ও ভবন ভাড়া নেন। এরপর প্রতিষ্ঠানগুলোর অভ্যন্তরীণ নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ইচ্ছামতো পরিবর্তন আনা হয়। মেরিনা বিচ ভিলা ছাড়াও উখিয়ার ইনানী এলাকার ড্রিম হলিডে রিসোর্ট, অর্কিড-ব্লু রিসোর্ট এবং ইলিয়াস ব্রাদার্স নামের একটি আবাসিক ভবনে আড়াইশ থেকে তিনশ চীনা ও তাইওয়ানি নাগরিক অবস্থান করছিলেন। তারা দিনে মেরিনা বিচ ভিলার কম্পিউটার ল্যাবে কাজ করতেন এবং রাতে অন্য ভবনগুলোতে গিয়ে থাকতেন।
সন্দেহজনক গতিবিধির কারণে গত ২৫ আগস্ট রিসোর্টটিতে অভিযান চালায় পুলিশ ও গোয়েন্দা সংস্থা। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে অভিযুক্তরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে বৃহস্পতিবার রাতে ওই ছয় বিদেশিকে গ্রেপ্তার করা হয়। রামু থানায় করা মামলায় আরও চারজনকে পলাতক এবং অজ্ঞাতপরিচয় হিসেবে প্রায় ৩০০ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা চলতি বছরের ১ মার্চ থেকে বিভিন্ন সময়ে বাংলাদেশে এলেও নিজেদের কাজের উদ্দেশ্য সম্পর্কে কোনো সন্তোষজনক তথ্য দিতে পারেননি।
মেরিনা বিচ ভিলা রিসোর্টের মহাব্যবস্থাপক আবু বকর সিদ্দিক জানান, নাম-পরিচয় থেকে শুরু করে রিসোর্ট ভাড়া নেওয়ার পুরো প্রক্রিয়ায় বিদেশিরা ভুয়া পরিচয় ব্যবহার করায় বিষয়টি তারা আগে ধরতে পারেননি।
এদিকে ঘটনার পর ২৬ আগস্ট ঢাকার চীনা দূতাবাসের তিন সদস্যের একটি প্রতিনিধিদল রিসোর্টটি পরিদর্শন করে। তারা মৌখিকভাবে মত প্রকাশ করেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা অনলাইনভিত্তিক প্রতারণা ও অপরাধের সঙ্গে যুক্ত থাকতে পারেন। পরবর্তীতে ২৮ আগস্ট পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে জানায়, কৃত্রিম বাজার বিশ্লেষণ, প্রলোভন দেখানো, ভুয়া ট্রেডিং প্ল্যাটফর্মে অর্থ জমা নেওয়া ও অর্থ আত্মসাতের মতো সংগঠিত অনলাইন অপরাধের সঙ্গে চক্রটি জড়িত থাকতে পারে।
মামলার বাদী ও রামু থানার পরিদর্শক মিন্টু দত্ত জানান, জব্দ করা সরঞ্জামগুলো প্রযুক্তিভিত্তিক প্রতারণায় ব্যবহার করা হতো বলে ধারণা করা হচ্ছে। তবে এগুলো দিয়ে ঠিক কী করা হতো, তা ফরেনসিক পরীক্ষার পরই পরিষ্কার হবে। এছাড়া কক্সবাজার নাগরিক সমাজের সভাপতি আবু মোর্শেদ চৌধুরীও দ্রুত এ ঘটনার রহস্য উন্মোচন ও আন্তর্জাতিক কোনো চক্রের যোগসাজশ আছে কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন।
প্রথম আলো অবলম্বনে
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.