আপনি পড়ছেন

চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বড় চুক্তি’ বিপজ্জনক হতে পারে বলে সতর্ক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই আশঙ্কার কথা জানান। শুক্রবার ওই সাক্ষাৎকারের একটি অংশ প্রচার করা হয়।

জেলেনস্কি: ট্রাম্পের ‘বড় চুক্তি’ বিপজ্জনক হতে পারে
ভলোদিমির জেলেনস্কি

হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি রুশ প্রেসিডেন্টের বিশেষ দূত কিরিল দিমিত্রিভের সঙ্গে বৈঠক করেছেন। ওই দিন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন এই রুশ দূত। বৈঠকের বিষয়ে বিস্তারিত প্রকাশ না করে ট্রাম্প বলেন, ‘আমি কী নিয়ে আলোচনা করেছি তা বলতে পারব না। তবে এটি একটি চুক্তি হতে চলেছে এবং এটি হবে অনেক বড় চুক্তি। এতে শুধু ইউক্রেন নয়, সম্ভবত গোটা ইউরোপ অন্তর্ভুক্ত থাকবে। এটি একটি চমৎকার চুক্তি হবে এবং সবাই এতে অত্যন্ত আনন্দিত হবে।’

মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে জেলেনস্কি জানান, বিষয়টি মোটেই সহজ নয় এবং এটি বিপজ্জনক রূপ নিতে পারে। ইউক্রেন একটি সম্মানজনক যুদ্ধবিরতি ও উত্তেজনা প্রশমনের পক্ষে থাকলেও মস্কোর পক্ষ থেকে ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়নি।

জেলেনস্কি আরও উল্লেখ করেন, রাশিয়া যখন সরাসরি সংকটের সমাধান করতে চায় না, তখন তারা ইউরোপের জন্য নতুন নিরাপত্তা কাঠামোর বাহানা তোলে। এই প্রক্রিয়াটি ইউক্রেনের চেয়ে বরং ইউরোপীয় ইউনিয়নের জন্য আরও বেশি ঝুঁকিপূর্ণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী ইউরোপ বিভাজনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ১৯৪৫ সালের মতো ইউক্রেন কোনো নতুন ‘ইয়াল্টা চুক্তি’ চায় না এবং রাশিয়ার মাধ্যমে বিভক্ত হতেও প্রস্তুত নয়। যেকোনো স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রের অস্তিত্ব টিকিয়ে রাখতে সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি প্রতিবেশীদের সম্মান জানানো জরুরি বলে তিনি মন্তব্য করেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.