আপনি পড়ছেন

মানব পাচারকারীদের দেশ ও জনগণের শত্রু হিসেবে চিহ্নিত করে যেকোনো মূল্যে প্রতিহত করতে সামাজিক যুদ্ধের ডাক দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। টেকনাফে দায়িত্ব পালনকালে মানব পাচারকারীদের গুলিতে নিহত সেনাসদস্য তিতাস শেখকে চৌকস ও সাহসী সৈনিক হিসেবে উল্লেখ করে অপরাধী চক্রের বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের ঘোষণা দেন তিনি।

মানব পাচারকারীদের বিরুদ্ধে সামাজিক যুদ্ধের ডাক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
শামা ওবায়েদ

ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে নিহত তিতাস শেখের বাড়িতে শনিবার বিকেলে যান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সমবেদনা জানান এবং পরে নিহতের কবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন। একই সঙ্গে দেশ ও বিদেশে সক্রিয় থাকা মানব পাচার চক্রের সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণ এবং স্থানীয় পর্যায়ে তাদের গ্রেপ্তারে প্রশাসনকে নির্দেশনা দেন।

মানব পাচার রোধে সরকারের অবস্থান তুলে ধরে শামা ওবায়েদ ইসলাম বলেন, এই অপরাধী চক্র শনাক্ত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। বাংলাদেশ থেকে সাধারণ মানুষকে যেসব পথ দিয়ে পাচারের চেষ্টা করা হয়, সংশ্লিষ্ট দেশগুলোর সরকার, পুলিশ ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। অপরাধীদের আইনের আওতায় এনে কঠোরতম শাস্তি নিশ্চিত করাই এই তৎপরতার লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন। এছাড়া বিদেশে নিখোঁজ, আটক বা জিম্মি থাকা নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে দুই মন্ত্রণালয় কাজ চালিয়ে যাচ্ছে।

দালাল চক্র নির্মূলে সম্প্রতি ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুরসহ ১৪টি জেলার জেলা প্রশাসকদের নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সভা করেছে বলে জানান প্রতিমন্ত্রী। সেই সভার বরাতে তিনি জানান, ওয়ার্ড থেকে উপজেলা পর্যায় পর্যন্ত সাধারণ মানুষকে সচেতন করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দালালদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও তাদের গ্রেপ্তারের জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আযাদ, নিহতের মামা ও লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদারসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কক্সবাজারের টেকনাফে গহিন পাহাড়ে মানব পাচারকারীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে গত বৃহস্পতিবার বিকেলে গুলিতে নিহত হন সেনাসদস্য তিতাস শেখ (২৮)। তিনি নগরকান্দার লস্করদিয়া গ্রামের আফজাল শেখের ছেলে এবং তিন ভাই-বোনের মধ্যে সবার বড়। ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দেওয়া তিতাস সেনাবাহিনীর ১ বীর ইউনিটের সদস্য হিসেবে টেকনাফের রঙ্গীখালী আর্মি ক্যাম্পে কর্মরত ছিলেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.