কিয়েভে রুশ হামলায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি জেলেনস্কির
ইউক্রেনের রাজধানী কিয়েভ লক্ষ্য করে চালানো বিমান হামলায় রাশিয়া উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, ক্ষতিগ্রস্ত একটি প্রধান জ্বালানি স্থাপনায় উত্তর কোরিয়ার তৈরি ও সরবরাহ করা ‘কেএন-২৩’ ক্ষেপণাস্ত্র ব্যবহারের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। বিষয়টি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরও জোরদার করার প্রয়োজনীয়তা স্পষ্ট করে বলেও তিনি উল্লেখ করেন।

জেলেনস্কি জানান, রাতভর চালানো ওই হামলায় রাশিয়া মোট ৩৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তবে ইউক্রেনীয় বাহিনী মাত্র চারটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে। প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টরের মারাত্মক সংকটের কারণে বাকিগুলো ধ্বংস করা সম্ভব হয়নি। এই ঘাটতি পূরণে যুক্তরাষ্ট্র সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন। উদ্ভূত পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী ইভান ভিহিভস্কি ও স্থানীয় প্রশাসনকে কিয়েভের জন্য বিকল্প পরিবহন ব্যবস্থা প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে। কারণ নগর পর্যায়ে এমন জরুরি কোনো বিকল্প ব্যবস্থা নেই। এর আগে শনিবার ইউক্রেনের বিমান বাহিনী জানায়, কিয়েভ অঞ্চল লক্ষ্য করে চালানো রাশিয়ার হামলায় তারা ১৭২টি ড্রোনের মধ্যে ১৪৯টি ড্রোন এবং চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।
অপরদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কিয়েভের পিভনিচনি সেতুসহ সামরিক-শিল্প, জ্বালানি ও পরিবহন অবকাঠামোতে বড় ধরনের হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তাদের দাবি, এসব অবকাঠামো ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীকে সহায়তায় ব্যবহৃত হচ্ছিল। হামলার আগের দিনই জেলেনস্কি জানিয়েছিলেন, ইউক্রেনের জ্বালানি খাত, দিনিপ্রো নদীর ওপর থাকা সেতু ও বেসামরিক স্থাপনায় মস্কোর হামলার পরিকল্পনার গোয়েন্দা তথ্য তাদের কাছে রয়েছে। আগামী মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ত্রিপক্ষীয় আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। জেলেনস্কির অভিযোগ, আসন্ন শীত এবং শান্তি আলোচনার আগে ইউক্রেনের ওপর বাড়তি চাপ সৃষ্টি করতেই এই হামলা চালানো হয়েছে। সংকট উত্তরণে ইউরোপীয় দেশগুলোর সহায়তায় নেওয়া ‘প্রায়োরিটাইজড ইউক্রেন রিকোয়ারমেন্টস লিস্ট’ উদ্যোগের আওতায় জ্বালানি ও লজিস্টিক সহায়তার ওপর কিয়েভ আস্থা রাখছে। তবে জেলেনস্কির তোলা অভিযোগের বিষয়ে রাশিয়া কিংবা উত্তর কোরিয়ার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.