আপনি পড়ছেন

তেহরানের ওপর চাপ বাড়াতে ইরানের স্থলপথে উন্নত অস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম পরিবহনের পথ রুদ্ধ করার লক্ষ্যে নতুন একটি বিশেষ টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে মার্কিন সামরিক বাহিনী।

ইরানের অস্ত্র সরবরাহ রুখতে যুক্তরাষ্ট্রের নতুন টাস্কফোর্স
মার্কিন সেন্ট্রাল কমান্ডের অফিশিয়াল প্রতীক

সেন্টকম জানায়, কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার ৭ নভেম্বর ‘টাস্কফোর্স আয়রন গেট’ নামের এই বিশেষ দল গঠনের নির্দেশ দেন। সামরিক ও বেসামরিক মিলিয়ে প্রায় ২০ জন সদস্য নিয়ে গঠিত এই নতুন দলটির সদর দপ্তর হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পায়।

নতুন এই ইউনিট অন্যান্য মার্কিন সরকারি সংস্থার সাথে সমন্বিতভাবে কাজ করবে। ইরানের স্থল সীমান্ত ও কাস্পিয়ান সাগর ব্যবহার করে উন্নত অস্ত্র ব্যবস্থা, দ্বৈত-ব্যবহারযোগ্য প্রযুক্তি ও নিষেধাজ্ঞাভুক্ত সামগ্রী পাচার ঠেকানো এবং ওয়াশিংটনের দৃষ্টিতে অবৈধ রাজস্ব প্রবাহ পর্যবেক্ষণ ও প্রতিরোধ করাই এর মূল দায়িত্ব।

টাস্কফোর্স গঠন প্রসঙ্গে কুপার বলেন, ‘টাস্কফোর্স আয়রন গেট প্রতিষ্ঠা সমুদ্রে ইরানের বিরুদ্ধে আমাদের কঠোর অবরোধের সাফল্যকে আরও শক্তিশালী করবে।’ তিনি আরও উল্লেখ করেন, মার্কিন বিভিন্ন সরকারি সংস্থার সাথে এই ঘনিষ্ঠ সহযোগিতা তেহরানের সন্ত্রাসবাদে অর্থায়ন, অস্ত্র কারখানা পুনর্নির্মাণ ও নিজেদের সামরিক বাহিনী পুনর্গঠনের সক্ষমতাকে আরও সংকুচিত করবে।

ইরানের বিভিন্ন বন্দরের ওপর মার্কিন নৌ অবরোধ বজায় রাখার মধ্যেই ওয়াশিংটন এই নতুন পদক্ষেপ নিল। সেন্টকমের দাবি অনুযায়ী, সমুদ্রে কঠোর এই অবরোধের কারণে সাম্প্রতিক মাসগুলোতে তেহরান ২৫ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের অপরিশোধিত তেল রপ্তানি করতে ব্যর্থ হয়েছে।

সেন্টকম আরও স্পষ্ট করেছে যে, নতুন এই উদ্যোগ মূলত ইরানের স্থল সীমান্ত ও কাস্পিয়ান সাগরের ওপর নজরদারি চালাবে। তবে আরব উপসাগর ও ওমান উপসাগরে দেশটির বন্দরগুলোকে ঘিরে থাকা নৌ নিষেধাজ্ঞা আগের মতোই বহাল থাকবে। ইরানের বন্দরগুলোতে প্রবেশকারী কিংবা সেখান থেকে ছেড়ে যাওয়া সব জাহাজের ওপর নজরদারি অব্যাহত থাকবে, তবে মানবিক সহায়তা সামগ্রী বহনকারী জাহাজগুলো এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.