আপনি পড়ছেন

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে কট্টর অর্থোডক্স ইহুদিদের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে সরকার গঠনে সম্মতি প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধান বিরোধী দল ডেমোক্র্যাটসের নেতা ইয়াইর গোলান। তবে সম্ভাব্য এই জোটে অংশগ্রহণের ক্ষেত্রে তিনি কিছু সুনির্দিষ্ট ও কঠোর শর্ত বেঁধে দিয়েছেন। শনিবার গোলান জানান, দেশটিতে একটি ‘উদ্ধার ও পরিবর্তনের সরকার’ গঠনের লক্ষ্যেই তিনি এই উদ্যোগ নিতে আগ্রহী।

নেতানিয়াহুকে হটাতে কট্টরপন্থীদের শর্ত দিলেন বিরোধী নেতা
ইসরায়েলের বিরোধী দল ডেমোক্র্যাটসের নেতা ইয়াইর গোলান

হারেদিম নামে পরিচিত কট্টর অর্থোডক্স ইহুদি সম্প্রদায়ের সঙ্গে ‘পারস্পরিক দায়িত্বশীলতার’ ভিত্তিতে মিত্রতা গড়ার ওপর জোর দেন গোলান। তার উল্লেখযোগ্য শর্তগুলোর মধ্যে রয়েছে কট্টর অর্থোডক্স পুরুষদের বাধ্যতামূলকভাবে সামরিক বাহিনীতে অন্তর্ভুক্তি, কর্মক্ষেত্রে তাদের অংশগ্রহণ বাড়ানো এবং শিশুদের জন্য উপার্জনমুখী আধুনিক শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করা। গোলানের মতে, ইসরায়েলের নিরাপত্তা ও অর্থনীতির সম্পূর্ণ বোঝা মধ্যবিত্ত শ্রেণির ওপর চাপিয়ে রাখা আর সম্ভব নয়। কট্টরপন্থীদের জীবনযাত্রার প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার আহ্বান জানানোর পাশাপাশি তিনি স্পষ্ট করেন, এই প্রস্তাব কোনো ‘ব্ল্যাংক চেক’ নয়। এছাড়া বৈঠকের স্থান হিসেবে ধর্মনিরপেক্ষ রামাত গানকে বেছে নেওয়ার শর্ত দিয়ে তিনি বলেন, সমর্থন পেতে বেনি ব্রাক বা জেরুজালেমের মেয়া শিয়ারিমের মতো কট্টরপন্থীদের ঘাঁটিতে যাওয়ার দায়িত্ব তিনি নেতানিয়াহুর ওপরই ছেড়ে দিচ্ছেন।

এর আগে ডানপন্থি বিরোধী দল ইসরায়েল বেইতেনুর নেতা আভিগদোর লিবারম্যানও কট্টর অর্থোডক্স দলগুলোকে নিয়ে সরকার গঠনে নিজের আগের আপত্তি তুলে নেন। তবে তিনি আরব দলগুলোর সঙ্গে কোনো ধরনের জোট করার বিষয়ে এখনও অনড় রয়েছেন।

এদিকে সরকার গঠনের রাজনৈতিক প্রক্রিয়ায় বড় অগ্রগতি এনেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। তিনি পরবর্তী সরকার গঠনের আনুষ্ঠানিক দায়িত্ব ইয়াশার দলের নেতা গাদি আইজেনকোটকে দেওয়ার ঘোষণা দেন। রবিবার আইজেনকোটের কাছে এই ম্যান্ডেট হস্তান্তর করার কথা রয়েছে। প্রেসিডেন্ট হারজগের পরামর্শ প্রক্রিয়ায় নেসেটের ১২০ জন আইনপ্রণেতার মধ্যে ৬৭ জন আইজেনকোটকে প্রধানমন্ত্রী করার পক্ষে মত দেন, বিপরীতে নেতানিয়াহুর পক্ষে দাঁড়ান ৪৬ জন সংসদ সদস্য। আইজেনকোটের সমর্থনে এগিয়ে আসা আইনপ্রণেতাদের মধ্যে আরব যৌথ তালিকা ও রাম দলের ১৯ জন সদস্য রয়েছেন। ফলে তাকে সমর্থন দেওয়া মূলধারার ইসরায়েলি দলগুলোর বর্তমান আসনসংখ্যা দাঁড়িয়েছে ৪৮-এ, যা নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় একক সংখ্যাগরিষ্ঠতার চেয়ে ১৩টি কম।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.