আপনি পড়ছেন

মধ্য জাপানে আঘাত হেনেছে একটি শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার এই কম্পনে বহু মানুষ আহত হয়েছেন, বিভিন্ন ভবনের কাচ ভেঙে পড়েছে এবং ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। রবিবার ভোরে টোকিওর পশ্চিমাঞ্চলীয় শিজুওকা প্রিফেকচারে এটি আঘাত হানে। দেশটির আবহাওয়া সংস্থা জানায়, ঘটনার পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মধ্য জাপান
জাপানে ভূমিকম্পের তীব্রতা রেকর্ড করছে সিসমোগ্রাফ যন্ত্র

ভূমিকম্পের তীব্রতায় দোকানপাটের জানালার কাচ ভেঙে যায় এবং ঘরের ভেতরের আসবাবপত্র ও তাক থেকে জিনিসপত্র মেঝেতে পড়ে যায়। তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। আইচি অঞ্চলের এক জরুরি কর্মকর্তা জানান, তারা ১৬ জনের সামান্য আহত হওয়ার তথ্য পেয়েছেন। পার্শ্ববর্তী শিজুওকা কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত তিনজন নারী জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে যান। তাদের মধ্যে নব্বই বছর বয়সী এক নারী কম্পনের সময় বিছানা থেকে পড়ে গিয়ে কাঁধে চোট পান। এছাড়া স্থানীয় গণমাধ্যমগুলোর বরাতে দুই অঞ্চল মিলিয়ে অন্তত ২৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

কম্পনের কারণে রবিবার সকালে বিখ্যাত শিনকানসেন বুলেট ট্রেনসহ আঞ্চলিক ট্রেন পরিষেবা সাময়িকভাবে স্থগিত ও বিলম্বিত হয়। আইচির তোয়োহাশি শহরে একটি গাড়ি বিক্রয়কেন্দ্রের কাচ ভেঙে পড়ে এবং তোয়োটা শহরের একটি বড় বইয়ের দোকানের তাক থেকে প্রচুর বইপত্র নিচে ছড়িয়ে পড়ে। কম্পনটি সুদূর পশ্চিমাঞ্চলীয় ওসাকা পর্যন্ত অনুভূত হয়। সেখানে ঝাঁকুনিতে আতঙ্কিত হয়ে দোতলার অ্যাপার্টমেন্ট থেকে নিচে পড়ে গিয়ে এক বিদেশি নাগরিক হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে একই দিন সকালে কুমামোতো অঞ্চলে ৪ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। তবে এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এই অঞ্চলটি জুলাই মাসে আঘাত হানা ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের ক্ষয়ক্ষতি এখনো কাটিয়ে ওঠার চেষ্টা করছে, যাতে ৩৮ জন নিহত এবং বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছিল। প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থানের কারণে জাপানে প্রায়ই ভূমিকম্প ঘটে। এর আগে ২০১১ সালে ৯ মাত্রার প্রলয়ংকরী ভূমিকম্প ও সুনামিতে দেশটিতে প্রায় সাড়ে ১৮ হাজার মানুষ প্রাণ হারান এবং ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.