আপনি পড়ছেন

আসন্ন রমজান উপলক্ষে চাল, ডাল ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় ১০টি পণ্যের আমদানি ঋণপত্র (এলসি) খোলার শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এসব পণ্যের আমদানি প্রক্রিয়া গতিশীল রাখতে সংরক্ষণযোগ্য নগদ মার্জিনের হার ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে সর্বনিম্ন পর্যায়ে রাখার সুযোগ দেওয়া হয়েছে।

রমজানের ১০ পণ্য আমদানিতে এলসি মার্জিন শিথিল
বাংলাদেশ ব্যাংকের লোগো

রোববার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা এ নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। নতুন এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হয়ে ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত বলবৎ থাকবে।

তালিকায় থাকা ১০টি পণ্য হলো চাল, গম (আটা), পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল (সয়াবিন ও পাম অয়েল), চিনি, ছোলা, মটর, মসলা এবং খেজুর। অভ্যন্তরীণ বাজারে এসব পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারমূল্য সহনীয় রাখতে সংশ্লিষ্ট ঋণপত্র খোলার ক্ষেত্রে ব্যাংকগুলোকে বিশেষ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এর আগেও রোজা উপলক্ষে ভোগ্যপণ্য আমদানিতে নগদ মার্জিনের হার ন্যূনতম রাখার সুযোগ দেওয়া হয়েছিল, যার মেয়াদ গত ৩১ মার্চ শেষ হয়। কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনার ফলে আমদানিকারকদের জন্য এলসি খোলার পথ সহজ হলো এবং পণ্য আমদানি কার্যক্রম আরও গতি পাবে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.