ধূমপানমুক্ত হচ্ছে জাতীয় সংসদ চত্বর
জাতীয় সংসদ চত্বরকে ধূমপানমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সংসদের কার্য উপদেষ্টা কমিটি। সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ চত্বরকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণার প্রস্তাব দিলে উপস্থিত সদস্যরা তা সর্বসম্মতিক্রমে গ্রহণ করেন। সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বৈঠকে জাতীয় সংসদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের কাজের অগ্রগতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট উপকমিটির আহ্বায়ক ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জানান, এই প্রকল্পের মাধ্যমে ৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। অধিবেশন চলাকালে সংসদে প্রায় ৬ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হয় এবং অধিবেশন না থাকলে চাহিদা আরও কমে যায়। ফলে সংসদের নিজস্ব চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা যাবে। এই বিষয়ে প্রধানমন্ত্রী বিদ্যুৎ সংরক্ষণাগারের ব্যবস্থা রেখে সৌরবিদ্যুৎ উৎপাদনের নির্দেশনা দেন।
সংসদ ভবনের আধুনিকায়নের অংশ হিসেবে সাউন্ড সিস্টেমের অগ্রগতি সম্পর্কেও বৈঠকে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর প্রশ্নের জবাবে সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া জানান, সোমবার বিকেল সাড়ে ৩টায় গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে নতুন সাউন্ড সিস্টেম উদ্বোধন করা হবে। এছাড়া বৈঠকে ডেপুটি স্পিকার ই-পার্লামেন্ট প্রকল্প এবং জাতীয় সংসদে শূন্য পদে জনবল নিয়োগের সর্বশেষ অবস্থা সম্পর্কে কমিটিকে অবহিত করেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.