দিওয়ালির পর দিল্লির বাতাস মারাত্মক দূষিত
ভারতের রাজধানী দিল্লির বাতাসের মান মারাত্মক অবনতি হয়ে ‘খুবই খারাপ’ পর্যায়ে নেমে গেছে। রবিবার দেশজুড়ে উদযাপিত আলোর উৎসব দিওয়ালিতে দেদার আতশবাজি ফোটানোর পর সোমবার এই তীব্র বায়ুদূষণের সৃষ্টি হয়।

সোমবার শেষ বিকেলে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের (সিপিসিবি) দেওয়া বুলেটিন অনুযায়ী, দিল্লির ২৪ ঘণ্টার গড় বায়ুমান সূচক বা একিউআই রেকর্ড করা হয়েছে ৩৪৪। এদিন সকালে ঘন কুয়াশা ও ধোঁয়াশার চাদরে ঢেকে যায় গোটা শহর। ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় দৃষ্টিসীমা উল্লেখযোগ্যভাবে কমে আসে।
সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানায়, গড়ে ৩৭৬ একিউআই নিয়ে পাঁচ বছরের মধ্যে সবচেয়ে দূষিত দিওয়ালির সাক্ষী হয়েছে দিল্লি। দিল্লি সরকারের নজরদারি কেন্দ্রগুলোর তথ্য অনুসারে, রাজধানীর বিভিন্ন প্রান্তে বাতাসের মান ‘খুবই খারাপ’ থেকে ‘বিপজ্জনক’ পর্যায়ে পৌঁছেছে। এমনকি একটি নজরদারি কেন্দ্রে এই সূচক সর্বোচ্চ ৪১৩ পর্যন্ত রেকর্ড করা হয়।
সুপ্রিম কোর্টের সুনির্দিষ্ট নির্দেশনা উপেক্ষা করেই রবিবার গভীর রাত পর্যন্ত আতশবাজি ফোটানো অব্যাহত থাকে। আদালত কেবল নির্দিষ্ট সময়ে পরিবেশবান্ধব বা ‘গ্রিন ক্র্যাকার’ ব্যবহারের অনুমতি দিয়েছিল। এদিকে বায়ুদূষণের প্রকোপ কমাতে শহরের বিভিন্ন স্থানে ‘অ্যান্টি-স্মগ গান’ মোতায়েন করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
পিটিআইয়ের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, প্রতিকূল আবহাওয়া, যানবাহনের নির্গমন এবং প্রতিবেশী রাজ্যগুলোতে ফসলের গোড়া পোড়ানোর কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে। মূলত শীতের মৌসুমে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও শিল্পকারখানার ধোঁয়ার পাশাপাশি কৃষকদের খড় পোড়ানো দিল্লির নিয়মিত বায়ুদূষণকে সংকটজনক রূপ দেয়।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.