আপনি পড়ছেন

ধারাবাহিক ককটেল বিস্ফোরণের প্রেক্ষাপটে নাশকতা প্রতিরোধে রাজধানীজুড়ে ২৫০টি চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে সন্দেহভাজন ব্যক্তি এবং মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেট কারে তল্লাশি চালানো হচ্ছে।

রাজধানীজুড়ে ২৫০ চেকপোস্টে পুলিশের তল্লাশি
চেকপোস্ট

ডিএমপি মিডিয়া বিভাগের উপ-কমিশনার আকতার হোসেন জানান, রবিবারের ককটেল বিস্ফোরণের ঘটনায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিরাপত্তা বৃদ্ধির অংশ হিসেবে নগরজুড়ে তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

তেজগাঁও, মহাখালী, মিরপুর, গাবতলী, যাত্রাবাড়ী, পল্টন, শাহবাগ, কাওরানবাজার, বাড্ডা, রামপুরা, উত্তরা ও ভাটারা এলাকায় পুলিশের এই তল্লাশি চলছে। রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ভবনের সামনে চেকপোস্টে তল্লাশি কার্যক্রম চলার কথা জানিয়েছেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন। তিনি জানান, সকালে বনশ্রীর সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিচে তল্লাশি কার্যক্রম পরিচালনার কথা জানিয়েছেন শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম। রমনা বিভাগের প্রতিটি থানাকে চেকপোস্ট কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপ-কমিশনার শেখ জাহিদুল ইসলাম। তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান জানান, প্রতিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে চেকপোস্ট পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টিকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

গত শুক্রবার (৬ নভেম্বর) থেকে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। রবিবার রাতে একযোগে অন্তত পাঁচটি থানাসহ রাজধানীর ১৫টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটে। এদিন ভাটারা থানার সামনে একটি স্কুলবাসে আগুন দেওয়া হয়। এর আগে একই এলাকায় একটি যাত্রীবাহী বাসেও আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর আগে শনিবার রাতে যাত্রাবাড়ী থানার সামনে চারটি থেকে পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটে। সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত এসব ঘটনা ঘটছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.