ইসরায়েলের নেসেট স্পিকার ওহানাকে সরাতে চান আইজেনকোট
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফের সরকার গঠনে বিরত রাখতে পার্লামেন্ট বা নেসেটের স্পিকার আমির ওহানাকে অপসারণের উদ্যোগ নিয়েছে গাদি আইজেনকোটের বিরোধী জোট। নেতানিয়াহুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বর্তমান স্পিকারকে সরিয়ে আইনি সংস্কার ও নতুন বিল পাসের পথ সুগম করাই তাদের মূল লক্ষ্য। মঙ্গলবার নবনির্বাচিত নেসেটের প্রথম অধিবেশনে আইনপ্রণেতাদের শপথ গ্রহণের কথা রয়েছে।

স্পিকার পরিবর্তনের বিষয়ে আইজেনকোট ও ইসরায়েল বেইতেনু দলের নেতা আভিগদোর লিবারম্যানের মধ্যে এক সমঝোতা হয়েছে। চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, সোমবার এই দুই নেতা আইজেনকোটের দল ‘ইয়াশার’ থেকে নতুন স্পিকার মনোনয়ন দেওয়ার বিষয়ে একমত হয়েছেন। বিরোধী জোটের অন্যান্য শরিকদের সঙ্গে আলোচনার পর প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হবে।
স্পিকার পরিবর্তন করতে পারলে নতুন জোট সরকার গঠনের আলোচনার সময়েই আইনসভার কর্মসূচির ওপর বিরোধী জোটের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। তাদের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে ফৌজদারি মামলায় অভিযুক্ত কোনো রাজনীতিকের সরকার গঠন বা নেতৃত্ব দেওয়ার ওপর আইনি নিষেধাজ্ঞা জারি করা। এছাড়া ২০২৩ সালের অক্টোবরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার বিষয়ে রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন এবং নেতানিয়াহু সরকারের বিতর্কিত বিচার বিভাগীয় সংস্কার আইন বাতিলের বিষয়টিও তাদের পরিকল্পনায় রয়েছে।
প্রস্তাবিত এই নিষেধাজ্ঞা পাস হলে সবচেয়ে বড় ধাক্কা খাবেন খোদ নেতানিয়াহু। তিনি বর্তমানে ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে আদালতে বিচারের মুখোমুখি রয়েছেন, যদিও এখনো কোনো অপরাধে তিনি দোষী সাব্যস্ত হননি।
স্পিকার আমির ওহানাকে অপসারণ করতে ১২০ আসনের নেসেটে ন্যূনতম ৬১টি ভোটের প্রয়োজন। তবে আইজেনকোটের চার দলীয় জোটের হাতে বর্তমানে রয়েছে মাত্র ৪৮টি আসন। এদিকে কট্টর অর্থোডক্স দল ‘ইউনাইটেড তোরাহ জুডাইজম’ সোমবার তাদের স্পিকার পরিবর্তনের প্রস্তাবে সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছে। নতুন সরকার গঠনের পরই কেবল স্পিকার নির্বাচন করা উচিত বলে দলটি দাবি করে।
এমন পরিস্থিতিতে প্রয়োজনীয় সংখ্যা নিশ্চিত করতে ১৯টি আসন পাওয়া আরব দলগুলোর সমর্থন নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন আইজেনকোট। ঘনিষ্ঠ সূত্রের বরাতে চ্যানেল ১৪ জানিয়েছে, ওহানা স্পিকার পদে বহাল থাকলে বিরোধী জোটের আইনি পরিকল্পনা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে।
রবিবার দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আনুষ্ঠানিকভাবে আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেন। নেসেটের মোট ৬৭ জন সদস্য আইজেনকোটের পক্ষে এবং ৪৬ জন সদস্য নেতানিয়াহুর পক্ষে সমর্থন ব্যক্ত করেন। নিয়ম অনুযায়ী সরকার গঠনের জন্য আইজেনকোট প্রাথমিকভাবে ২৮ দিন সময় পাবেন, যা পরবর্তীতে সর্বোচ্চ আরও ১৪ দিন পর্যন্ত বাড়ানো সম্ভব।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.