আপনি পড়ছেন

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ উপলক্ষে তুরস্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিচ্ছেন। সম্মেলনে যোগদানের পাশাপাশি বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও কৌশলগত সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করছেন তিনি।

ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী
তারেক রহমান

প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব হাসান শিপলু জানান, প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে ইস্তাম্বুলে পৌঁছায়। এর আগে সকাল সাড়ে ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিনিধিদলটি ঢাকা ত্যাগ করে। ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে বিকেলে আন্তালিয়ার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সফরসূচি অনুযায়ী, আন্তালিয়ার ম্যাক্স রয়্যাল হোটেলে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে তাঁর আনুষ্ঠানিক বৈঠক নির্ধারিত রয়েছে। এতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি ছাড়াও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা খাতে অংশীদারত্ব বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হবে।

পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী জানান, তুরস্কের প্রেসিডেন্টের পাশাপাশি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও আলোচনার বিষয়টি বিবেচনায় রয়েছে। এসব বৈঠকে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক, বিনিয়োগ বৃদ্ধি এবং জলবায়ু সহযোগিতা জোরদারের বিষয়গুলো অগ্রাধিকার পাবে, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থ এগিয়ে নিতে ভূমিকা রাখবে।

আগামী ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া কপ-৩১ সম্মেলনের আনুষ্ঠানিক আলোচনায় সভাপতিত্ব করছে অস্ট্রেলিয়া এবং মূল সম্মেলনের সভাপতিত্বের দায়িত্বে রয়েছে তুরস্ক। আগামী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি বৈশ্বিক জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন, অভিযোজন এবং ক্ষয়ক্ষতি মোকাবিলার মতো মৌলিক বিষয়গুলোতে বাংলাদেশের আনুষ্ঠানিক অবস্থান তুলে ধরবেন।

পররাষ্ট্র সচিব উল্লেখ করেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের ভূমিকা মাত্র ০.০৫ শতাংশ হলেও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অগ্রভাগে রয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক পরিসরে নিজেদের ক্ষয়ক্ষতির তথ্য উপস্থাপনের মাধ্যমে বাংলাদেশ বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধির চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্মেলনে জলবায়ু সহনশীলতা অর্জনে নিজস্ব অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি দক্ষিণ এশীয় অঞ্চলের যৌথ পদক্ষেপের ওপরও গুরুত্ব দেওয়া হবে। বিভিন্ন মন্ত্রণালয় ও অংশীজনদের মতামতের ভিত্তিতে পররাষ্ট্র ও পরিবেশ মন্ত্রণালয় সমন্বিতভাবে এই কৌশল চূড়ান্ত করেছে।

সম্মেলনের গ্রিন জোনে বাংলাদেশের উদ্যোগে একটি বিশেষ পাট প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে। সেখানে পরিবেশবান্ধব তন্তু হিসেবে পাটের বহুমুখী ব্যবহার এবং সিন্থেটিক বা প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের সম্ভাবনা আন্তর্জাতিক প্রতিনিধিদের সামনে উপস্থাপন করা হচ্ছে। পাটশিল্পের সম্প্রসারণে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে একটি যৌথ ঘোষণার বিষয়ও বিবেচনাধীন রয়েছে। এছাড়া ১২ ও ১৩ নভেম্বর সম্মেলনের ব্লু জোনে জলবায়ু পরিবর্তনের ফলে নারীদের ওপর ঝুঁকি এবং কৃত্রিম পলিমারের বদলে পচনশীল পাটজাত পণ্যের বাজারজাতকরণের চ্যালেঞ্জ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় দুটি সাইড ইভেন্টের আয়োজন করেছে।

তিন দিনের এই সরকারি সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ২১ সদস্যের প্রতিনিধিদল অংশ নিচ্ছে। প্রতিনিধিদলে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ, এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আবদুল আওয়াল, প্রধানমন্ত্রীর প্রেসসচিব এএএম সালেহ শিবলী এবং উপ-প্রেসসচিব হাসান শিপলু। সফর শেষে আগামী শুক্রবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.