নেতানিয়াহুর ‘লজ্জাজনক’ বক্তব্যের সমালোচনা করলেন গাদি আইজেনকোট
নতুন নেসেটে ইসরায়েলের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেওয়া বক্তব্যকে ‘লজ্জাজনক’ ও ‘উদ্ভট’ বলে তীব্র সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোট। তিনি দ্রুত একটি জাতীয় জরুরি সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে তিনি সতর্ক করে বলেন, নেতানিয়াহু ক্ষমতায় বহাল থাকলে তা ইসরায়েলের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি তৈরি করবে।

নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়া ‘ইয়াশার’ পার্টির প্রধান আইজেনকোট জানান, নেতানিয়াহু ২৬তম নেসেটের শপথ অনুষ্ঠানকে বিভেদ ও বিদ্বেষ ছড়ানোর কাজে ব্যবহার করেছেন। তিনি বলেন, ‘আমি আরও দৃঢ়ভাবে নিশ্চিত হয়েছি যে, তিনি আর এক মিনিটও দায়িত্বে থাকার যোগ্য নন।’ নেতানিয়াহুর অব্যাহত শাসন দেশটিকে বিভক্ত করছে বলেও তিনি মন্তব্য করেন।
নেসেটের দুটি আরব দলকে নিয়ে নেতানিয়াহুর আক্রমণাত্মক বক্তব্যের প্রতিবাদে বুধবার লিকুদ পার্টির সঙ্গে নির্ধারিত জোট গঠন সংক্রান্ত বৈঠক বাতিল করেছেন আইজেনকোট। ইসরায়েলের চ্যানেল টুয়েলভে প্রচারিত ইয়াশার পার্টির এক বিবৃতিতে জানানো হয়, নেতানিয়াহু দেশের নাগরিকদের ওপর আক্রমণ চালিয়েছেন। এটি প্রমাণ করে যে তিনি কোনো ঐক্য চান না, বরং নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখাকেই দেশের প্রয়োজনের চেয়ে বড় করে দেখছেন।
অন্য বিরোধী নেতা এবং ডেমোক্র্যাটস পার্টির প্রধান ইয়াইর গোলানও নেতানিয়াহুর বিরুদ্ধে মিথ্যাচার ও আরব নাগরিকদের বিরুদ্ধে উসকানি দেওয়ার অভিযোগ তুলেছেন। তিনি জানান, পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর ক্ষমতা আঁকড়ে থাকতেই এমন আচরণ করছেন নেতানিয়াহু। খুব দ্রুতই বর্তমান প্রধানমন্ত্রীকে বিরোধী দলের বেঞ্চে বসতে হবে এবং ইসরায়েলে সংস্কার ও রক্ষার সরকার গঠিত হবে বলে তিনি দাবি করেন।
সাংসদদের শপথ গ্রহণ শেষে নেতানিয়াহু ইরান তাদের পারমাণবিক কর্মসূচি পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে দাবি করে জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানান। একই সঙ্গে তিনি দাবি করেন, জয়েন্ট লিস্ট এবং ইউনাইটেড আরব লিস্ট ইসরায়েলকে ধ্বংস করতে চায়। উল্লেখ্য, সরকার গঠনে এই আরব দলগুলোর সমর্থন নেওয়া যায় কি না, তা খতিয়ে দেখছেন আইজেনকোট।
লিকুদ পার্টি জানিয়েছে, তারা ঐক্যের স্বার্থে যে কোনো সংসদীয় দলের সাথে আলোচনায় প্রস্তুত রয়েছে। তবে তারা যাদের ‘সন্ত্রাসবাদের সমর্থক’ মনে করে অথবা জাতীয় সংগীতের সময় যেসব সাংসদ কক্ষ ত্যাগ করেছিলেন, তাদের সঙ্গে কোনো সমঝোতা হবে না বলে নেতানিয়াহু তার অবস্থানে অনড় রয়েছেন।
গত ২৭ অক্টোবরের নির্বাচনে ১২০ আসনের নেসেটে নেতানিয়াহু-বিরোধী দলগুলো আরব দলগুলোর ১৯টি আসনসহ মোট ৬৭টি আসন পায়। অন্যদিকে নেতানিয়াহুর জোট পায় ৫৩টি আসন। রবিবার প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ সরকার গঠনের জন্য আইজেনকোটকে দায়িত্ব দেন। জোট গঠনের জন্য তিনি প্রাথমিকভাবে ২৮ দিন সময় পাবেন, যা পরবর্তীতে আরও ১৪ দিন বাড়ানো যেতে পারে।
জোট গঠনের এই প্রক্রিয়াটি বেশ জটিল হয়ে উঠেছে। বিশেষ করে কট্টরপন্থীদের সামরিক বাহিনীতে যোগদানে ছাড় দেওয়ার দাবি এবং আইজেনকোটের কিছু মিত্রের আরব দলগুলোর ওপর নির্ভরশীল সরকার গঠনে আপত্তির কারণে আলোচনা থমকে রয়েছে। এছাড়া নিজ দেশে দুর্নীতির মামলার বিচার এবং গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালতের দেওয়া গ্রেপ্তারি পরোয়ানার মুখে রয়েছেন নেতানিয়াহু।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.