আপনি পড়ছেন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় ১৩ বছর বয়সী শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন বাবা ও তার ছেলেও রয়েছে। স্থানীয় স্বাস্থ্য সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। খবর আল জাজিরার

গাজায় ইসরায়েলি হামলায় বাবা-ছেলেসহ ৮ ফিলিস্তিনির প্রাণহানি
গাজায় হামলায় ক্ষতিগ্রস্ত ভবন। ছবি- এপি

গতকাল মঙ্গলবার গাজা নগরীর দারাজ এলাকায় ঘুবেইন পরিবারের বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় তিনজন নিহত হন। একই দিন নগরীর জেইতুন এলাকার একটি তাঁবুতে পৃথক বিমান হামলায় এক বাবা ও তার ছেলে নিহত হন। এ ছাড়া দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারান এক ব্যক্তি। পরে মঙ্গলবার ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা জানায়, গাজা নগরীর সাবরা এলাকায় ইসরায়েলি বিমান হামলায় আরও দুজন নিহত হয়েছেন।

গত বছর যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া ওই যুদ্ধবিরতি চুক্তির পর থেকে অবরুদ্ধ এই ভূখণ্ডে ইসরায়েলি হামলায় ১ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধে ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এদিকে ইসরায়েলি হামলার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগেও বিপর্যস্ত গাজার বাসিন্দারা। গত সপ্তাহান্তে মৌসুমের প্রথম শক্তিশালী ঝড়ে মাত্র ১২ ঘণ্টার মধ্যে গাজার প্রায় ৭০ হাজার তাঁবু প্লাবিত হয়। এতে অন্তত পাঁচজন নিহত হন। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ ডলার বলে জানিয়েছে গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়।

গাজায় ৬০ হাজার ভ্রাম্যমাণ ঘর ও ২ লাখ তাঁবু প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল। সেখানে মাত্র ২০ হাজার তাঁবু প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। অথচ যুদ্ধের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ বাড়িঘর ধ্বংস হয়েছে অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি মানবিক সহায়তা প্রবেশেও বিধিনিষেধ আরোপ করছে ইসরায়েল।

অন্যদিকে, হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্ত নিয়ে আলোচনায় এখনো কোনো সমঝোতা হয়নি। বর্তমানে গাজার প্রায় দুই-তৃতীয়াংশ এলাকা ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। এসব এলাকা থেকে ফিলিস্তিনি বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.