অবৈধ অভিবাসনে কঠোর ইউরোপ: দেশে ফিরলেন আরও ৪৪ বাংলাদেশি
ইউরোপীয় ইউনিয়নের কঠোর অভিবাসন নীতির আওতায় গ্রিস ও সাইপ্রাস থেকে নথিপত্রহীন আরও ৪৪ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। আজ বুধবার সকালে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে (এন০৫৫৪২) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ৪০ জন গ্রিস থেকে এবং চারজন সাইপ্রাস থেকে এসেছেন।

২০১৭ সালে বাংলাদেশ সরকারের সঙ্গে ইউরোপীয় দেশগুলোর স্বাক্ষরিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরের (এসওপি) আওতায় এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার বাংলাদেশি দেশে ফিরেছেন। নতুন অভিবাসন নীতি অনুযায়ী ইউরোপীয় ইউনিয়ন এখন অনিয়মিত পথে প্রবেশকারীদের আশ্রয়ের আবেদন দ্রুত প্রত্যাখ্যান করে বিশেষ ফ্লাইটে নিজ নিজ দেশে পাঠাচ্ছে। এসওপি চুক্তির অধীনে সাইপ্রাস, ইতালি, রোমানিয়া, ফ্রান্স, গ্রিস ও মাল্টা থেকে উল্লেখযোগ্যসংখ্যক নাগরিক ফিরেছেন, যার মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে ইতালি, গ্রিস ও জার্মানি থেকেই প্রত্যাবাসনের হার সবচেয়ে বেশি।
ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল হাসান জানান, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের ক্ষেত্রে চলতি বছরের পরিসংখ্যানে লিবিয়া থেকে গ্রিসে প্রবেশের তালিকায় বাংলাদেশিরা শীর্ষে রয়েছে। এর আগে ইতালি প্রবেশের ক্ষেত্রেও বাংলাদেশিরা শীর্ষে অবস্থান করছিল। এভাবে বিপজ্জনক সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টার কারণে নিয়মিত প্রাণহানি ঘটছে এবং এর বিপরীতে ইউরোপ দিন দিন তাদের অভিবাসন নীতি কঠোর করছে।
তিনি বলেন, একেকজন অভিবাসী ৩০ থেকে ৪০ লাখ টাকা খরচ করেও শেষ পর্যন্ত শূন্য হাতে ফিরে আসছেন। ইউরোপে পা রাখলেই জীবনের সব সংকটের সমাধান হবে—এমন অমূলক ধারণা থেকে তরুণদের বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। এবার ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে এমন একজন রয়েছেন, যিনি সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে অন্যদের অনিয়মিত পথে ইউরোপে যেতে উৎসাহিত করতেন বলে জানান শরিফুল হাসান। তিনি বিদেশগামীদের ঝুঁকি এড়িয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে বৈধ চ্যানেলে যাওয়ার পরামর্শ দেন।
এর আগে গত ২৩ অক্টোবর ইতালি ও গ্রিস থেকে একইভাবে ৩৫ বাংলাদেশিকে বিশেষ ফ্লাইটে ফেরত পাঠানো হয়েছিল। বিমানবন্দরে নামার পর সিভিল এভিয়েশন সিকিউরিটি, প্রবাসী কল্যাণ ডেস্ক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে ফেরত আসা ব্যক্তিদের জরুরি সেবা ও কাউন্সেলিং দিয়েছে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম। পাশাপাশি তাদের নিজ বাড়ি পৌঁছানোর পরিবহন ভাড়াও দেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত ‘প্রত্যাশা-২’ প্রকল্পের মাধ্যমে পরবর্তীতে তাদের প্রশিক্ষণ ও পুনর্বাসনের জন্য অর্থনৈতিক সহায়তা দেওয়া হবে। ইউরোপীয় ইউনিয়ন একই সঙ্গে বৈধ পথেও বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার প্রক্রিয়া চালু রেখেছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.