এআই ঝুঁকি মোকাবেলায় একযোগে কাজ করবে যুক্তরাষ্ট্র ও চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ঝুঁকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও চীন একসঙ্গে কাজ করবে। তবে দুই দেশের মধ্যকার মৌলিক মতপার্থক্য ভুলে না যাওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে। মঙ্গলবার নিউইয়র্ক সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এই বার্তা দেন।

ন্যাশনাল কমিটি অন ইউএস-চীন রিলেশনসের ৬০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক নৈশভোজে স্কট বেসেন্ট বক্তব্য দেন। তিনি বলেন, ‘চীনের সঙ্গে মার্কিন বাণিজ্য ভারসাম্যহীনতা দীর্ঘদিন ধরে উত্তেজনার বড় কারণ ছিল। অতীতের রাজনৈতিক নেতৃত্বের মতো নীরব না থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটি সমাধানে কঠোর পদক্ষেপ নিয়েছেন।’ একই সাথে তিনি স্পষ্ট করে জানান, ওয়াশিংটনের লক্ষ্য বেইজিংয়ের সাথে সম্পর্ক ছিন্ন করা নয়, বরং ঝুঁকি হ্রাস করা।
মার্কিন অর্থমন্ত্রী জানান, কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের অর্থনীতি বিদেশি সরবরাহের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েছে। অন্যদিকে চীনের অর্থনীতি অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েছে বিদেশি চাহিদার ওপর। এই ভারসাম্যহীনতা কাটাতে যুক্তরাষ্ট্রকে নিজস্ব ভোগের পণ্য আরও বেশি উৎপাদন করতে হবে এবং চীনকে নিজেদের উৎপাদিত পণ্য নিজের দেশেই বেশি ভোগ করতে হবে। তবেই ভারসাম্যহীনতা দূর করে উভয় দেশের অর্থনীতিকে শক্তিশালী করা সম্ভব হবে।
বাণিজ্যে পারস্পরিক অংশীদারত্বের ওপর জোর দিয়ে বেসেন্ট জানান, তাদের বর্তমান অর্থনৈতিক নীতি বাণিজ্য অংশীদারদের প্রতি কোনো ধরনের শত্রুতা প্রকাশ করে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় দুই দেশ ইতিমধ্যে এআই প্রযুক্তি নিয়ে নতুন একটি সংলাপ শুরু করেছে। এর মূল লক্ষ্য হলো যৌথ ঝুঁকি মোকাবেলা করা এবং দুই দেশের শাসনব্যবস্থার মধ্যে ভুল বোঝাবুঝি দূর করা।
উন্নত প্রযুক্তির কোনো এআই মডেল উন্মুক্ত করার আগে তা যৌথভাবে পরীক্ষা ও মূল্যায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। স্কট বেসেন্ট জানান, এআই ব্যবস্থার ওপর মানুষের পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখার কৌশলও তারা বিনিময় করবেন। এছাড়া কোনো এআই মডেলের কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটলে তা তাৎক্ষণিকভাবে অপর পক্ষকে সতর্ক করতে একটি সরাসরি যোগাযোগ চ্যানেল গড়ে তুলছে দুই দেশ।
দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কে বাস্তববাদী থাকার আহ্বান জানিয়ে স্কট বেসেন্ট বলেন, ‘যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার মতপার্থক্য নিয়ে আমাদের কোনো বিভ্রান্তিতে থাকা উচিত নয়। আমাদের স্বার্থ সবসময় এক হবে না এবং প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলায় দৃষ্টিভঙ্গিও এক নাও হতে পারে।’
আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীনের শেনঝেন সফরে যাচ্ছেন বেসেন্ট। সেখানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এর পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে এই দুই নেতার চতুর্থ দফা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বেসেন্ট বলেন, ‘ভারসাম্য ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে দুই দেশের মধ্যে একটি ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট শি একমত হয়েছেন।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.