সংসদে হাসনাত আবদুল্লাহ: সারের ডিলারশিপে এমপিদের স্বজনপ্রীতি
সারাদেশে সারের ডিলার নিয়োগে সংসদ সদস্যদের স্ত্রী ও সন্তানসহ পরিবারের সদস্যদের সুবিধা দেওয়ার অভিযোগ তুলে পুরো নিয়োগ প্রক্রিয়া পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

বুধবার জাতীয় সংসদের অধিবেশনে কৃষিমন্ত্রীর কাছে সম্পূরক প্রশ্ন করার সময় কুমিল্লা-৪ আসনের এই সংসদ সদস্য এসব অভিযোগ তোলেন। ওই দিন বিকাল ৪টা ২০ মিনিটে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠক শুরু হয়।
কয়েকটি সংবাদ শিরোনামের তথ্য তুলে ধরে হাসনাত আবদুল্লাহ জানান, দেশের বিভিন্ন এলাকায় সংসদ সদস্যদের ছেলে, ভগ্নিপতি ও ভাগ্নের স্ত্রীরা সারের ডিলার হয়েছেন। বিশেষ করে ঠাকুরগাঁওয়ে ৩১ জন ডিলারের মধ্যে ২৮ জনই বিএনপির এবং তাদের মধ্যে ১০ জন দলটির নেতাদের স্ত্রী, সন্তান ও ভাগ্নি। এ ছাড়া নাটোরে এক ছাত্রদল নেতা নিহতের ঘটনার প্রেক্ষাপট টেনে তিনি উল্লেখ করেন, সেখানেও একজন সংসদ সদস্যের সন্তান সারের ডিলারশিপ পেয়েছেন।
ডিলার নিয়োগে অনিয়মের মাত্রা তুলে ধরে হাসনাত আবদুল্লাহ বলেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্যরা অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের সুপারিশ করেছেন এমন অভিযোগ রয়েছে। কোনো কোনো এলাকায় ১৫টি ইউনিয়নের বিপরীতে ৩০ জনকে ডিলার করার সুপারিশ পর্যন্ত করা হয়েছে। পাশাপাশি ২০০৯ সালে বিরোধী দলে থাকাকালে বিএনপি সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের বিরোধী দলের দায়িত্ব দেওয়ার বিধানকে অসাংবিধানিক বললেও বর্তমানে একই ধরনের ব্যবস্থা চালু করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
আওয়ামী লীগের সময়ে যারা সারের ব্যবসা করতেন, তাদের পুনরায় সুবিধা দিতে মন্ত্রণালয় থেকে সুনির্দিষ্ট কোনো নিয়ম তৈরি করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সংসদ সদস্যদের ও তাদের পরিবারের ব্যবসায়িক সুবিধা নেওয়ার চর্চা বন্ধ করা এবং ডিলার নিয়োগ কার্যক্রম পুনরায় পর্যালোচনা করা হবে কি না, কৃষিমন্ত্রীর কাছে তা জানতে চান হাসনাত আবদুল্লাহ।
জবাবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ডিলার নিয়োগের প্রাতিষ্ঠানিক ধাপগুলো তুলে ধরে জানান, পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে উপজেলা ও জেলা পর্যায়ে দুটি কমিটি গঠন করা হয়। আবেদনের শর্ত ও নির্ধারিত নীতিমালা অনুসরণের জন্য মন্ত্রণালয় থেকে আগেই নির্দেশনা দেওয়া হয়েছিল।
কৃষিমন্ত্রী বলেন, উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বাধীন কমিটি উপজেলা কৃষি কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে নিয়ে প্রাথমিক আবেদনগুলো যাচাই-বাছাই করে। পরবর্তীতে সেই তালিকা পাঠানো হয় জেলা প্রশাসকের (ডিসি) নেতৃত্বাধীন জেলা কমিটির কাছে।
জেলা কমিটি যাচাই শেষে ক্রমানুসারে তিনজনের নাম মন্ত্রণালয়ে পাঠায় এবং মন্ত্রণালয় সেই তালিকার প্রথম ব্যক্তিকে ডিলার হিসেবে চূড়ান্ত অনুমোদন দেয় বলে জানান কৃষিমন্ত্রী। তিনি উল্লেখ করেন, জেলা প্রশাসক ও জেলা কৃষি কর্মকর্তাসহ কমিটির সংশ্লিষ্ট সব কর্মকর্তার স্বাক্ষরেই তালিকা মন্ত্রণালয়ে জমা পড়েছে এবং কোনো একক ব্যক্তির স্বাক্ষরে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.