আপনি পড়ছেন

ইসরায়েলে নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগেই দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আমলে পাস হওয়া পাঁচটি প্রধান আইন বাতিলের উদ্যোগ নিয়েছে গ্যাডি আইজেনকোটের নেতৃত্বাধীন রাজনৈতিক জোট। দেশটির ইয়াশার দলের এই শীর্ষ নেতার জোট মূলত নেতানিয়াহুর বিতর্কিত আইনি এজেন্ডাগুলো পুরোপুরি বদলে দিতে চাইছে। বুধবার স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এই পরিকল্পনার তথ্য তুলে ধরা হয়।

নেতানিয়াহুর বিতর্কিত পাঁচ আইন বাতিলে তৎপর আইজেনকোট
ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছ থেকে সরকার গঠনের দায়িত্ব নিচ্ছেন গ্যাডি আইজেনকোট

ইসরায়েলি দৈনিক ‘ইসরায়েল হায়ম’-এর প্রতিবেদন অনুযায়ী, পাঁচটি আইন বাতিলে একযোগে কাজ করতে বিশেষ সংসদীয় কমিটি গঠনে একমত হয়েছেন জোটের নেতারা। এই প্যানেলগুলোর বেশিরভাগের নেতৃত্বে থাকতে পারে ইয়াইর গোলানের ডেমোক্র্যাটস দল। আইনগুলোর কারণে স্বাধীন প্রতিষ্ঠানগুলোতে সরকারি হস্তক্ষেপ বাড়ছিল এবং প্রশাসনিক ক্ষমতার ওপর তদারকি ব্যবস্থা ভেঙে পড়ছিল বলে বিরোধীরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে।

আইনগুলো পর্যালোচনা ও সংশোধনের জন্য চারটি আলাদা কমিটি কাজ করবে। এর মধ্যে বিচার বিভাগ ও সরকারের আইনি তদারকি সংক্রান্ত দুটি আইন পর্যালোচনা করবে প্রথম কমিটি। পূর্ববর্তী সংশোধনীতে বিচারক নিয়োগ কমিটি থেকে ‘ইসরায়েল বার অ্যাসোসিয়েশন’-এর দুইজন প্রতিনিধিকে বাদ দিয়ে জোট ও বিরোধী দলের পছন্দের বিশেষজ্ঞদের যুক্ত করা হয়েছিল। সমালোচকদের মতে, এর ফলে বিচারক নিয়োগে রাজনৈতিক প্রভাব প্রতিষ্ঠিত হয়েছিল।

একই কমিটি অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব বিভক্ত করার আইনটিও বাতিলের পদক্ষেপ নেবে। ওই আইনের অধীনে সরকারি আইনি উপদেষ্টা এবং প্রধান কৌঁসুলির পদ আলাদা করা হয়েছিল। পাশাপাশি আইনি উপদেষ্টা নিয়োগ ও বরখাস্তে সরকারের কর্তৃত্ব বাড়ানো এবং তার আইনি পরামর্শ প্রত্যাখ্যানের সুযোগ রাখা হয়।

পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা অপরাধের অভিযোগ তদন্তকারী বিভাগের ক্ষমতা পুনর্বহালে কাজ করবে দ্বিতীয় কমিটি। নেতানিয়াহুর সময়ে করা আইনের মাধ্যমে বিভাগটিকে পেশাদার আইনজীবীদের নজরদারি থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। একই সঙ্গে বিভাগীয় প্রধান নিয়োগে বিচারমন্ত্রীর একচ্ছত্র প্রভাব নিশ্চিত করা হয়। এর ফলে তদন্তের স্বাধীনতা নষ্ট ও তা রাজনৈতিক রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল।

গণমাধ্যম বিষয়ক আইনটি বাতিলের দায়িত্বে থাকবে তৃতীয় সংসদীয় কমিটি। আগের আইনে টেলিভিশন ও সংবাদপত্রের যৌথ মালিকানার ওপর থাকা বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছিল। এছাড়া নিউজরুম ও মিডিয়া মালিকদের বাণিজ্যিক স্বার্থের মধ্যকার বিভাজনও বাতিল করা হয়। অন্যদিকে দর্শক পরিমাপের নতুন ব্যবস্থার মাধ্যমে সরকারপন্থী গণমাধ্যমকে বাড়তি বিজ্ঞাপন সুবিধা দেওয়া হচ্ছিল বলে সমালোচকরা অভিযোগ তোলেন।

চতুর্থ কমিটি দায়িত্ব পালন করবে প্রধানমন্ত্রীর পদ সংক্রান্ত আইন সংশোধনে। ওই আইনে কেবল শারীরিক বা মানসিক অক্ষমতার কারণেই একজন প্রধানমন্ত্রীকে দায়িত্ব পালনে অযোগ্য ঘোষণার বিধান রাখা হয়। বিরোধীদের দাবি, দুর্নীতির মামলায় বিচার চলাকালে নেতানিয়াহুকে সুরক্ষা দিতেই আইনটি তৈরি হয়েছিল। দেশটির সুপ্রিম কোর্ট অবশ্য আইনটির কার্যকারিতা পরবর্তী নেসেট অধিবেশন পর্যন্ত স্থগিত করেছিলেন।

নেসেটের আইনি উপদেষ্টা জোট নেতাদের জানিয়েছেন, বিচার বিভাগীয় পদক্ষেপগুলো দ্রুত বাতিল করা সম্ভব হলেও গণমাধ্যম সংক্রান্ত আইনটি সংশোধন কিছুটা জটিল হতে পারে। বর্তমানে আইজেনকোট একটি জোট সরকার গঠনের আলোচনা চালিয়ে যাচ্ছেন। দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ রবিবার তাকে সরকার গঠনের দায়িত্ব দেন। সরকার গঠনে তাকে প্রাথমিকভাবে ২৮ দিন সময় দেওয়া হয়েছে, যা পরবর্তীতে আরও ১৪ দিন পর্যন্ত বাড়ানো যেতে পারে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.