আপনি পড়ছেন

যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে পদ থেকে সরানোর প্রস্তুতি চলছে। দুই নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ওঠার পর তার বিষয়ে আলোচনায় বসতে যাচ্ছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। খবর এবিসি নিউজের

দুই নারীর সঙ্গে ‘প্রেম’: সিইও হুয়াংকে বরখাস্তের প্রস্তুতি নিচ্ছে এনভিডিয়া
জেনসেন হুয়াং

গতকাল বুধবার এ বিষয়ে বৈঠকে বসতে পারে পরিচালনা পর্ষদ। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। এ বিষয়ে মন্তব্য জানতে এনভিডিয়ার সঙ্গে যোগাযোগ করেছে এবিসি নিউজ।

রোববার এনভিডিয়া জানায়, প্রতিষ্ঠাতা ও সিইও জেনসেন হুয়াং বিদেশি গোয়েন্দা সংস্থার একটি তৎপরতার লক্ষ্যবস্তু হয়েছেন—এমন খবর প্রকাশের পর বিষয়টি তদন্তে স্বাধীন তদন্ত শুরু করেছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ।

প্রায় দুই সপ্তাহ আগে নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, চীনা সরকারের কথিত এক এজেন্টের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল হুয়াংয়ের। অ্যালিস হুয়াং নামের ওই নারী সিঙ্গাপুরভিত্তিক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান মেগাস্পিডের শীর্ষ নির্বাহী। তিনি চীনা ব্যবসায়ী ও কথিত গুপ্তচর বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। পরে এনভিডিয়ার কর্মীদের উদ্দেশে দেওয়া এক অভ্যন্তরীণ বার্তায় স্ত্রীর প্রতি অবিশ্বস্ত হওয়ার কথা স্বীকার করেন হুয়াং।

এরপর বুধবার নিউইয়র্ক টাইমস জানায়, এনভিডিয়ার আরেক নারী নির্বাহীর সঙ্গেও বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন হুয়াং। ওই নারী তার অধীনেই কাজ করেন বলে অভিযোগ রয়েছে।

প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, গত মার্চে এনভিডিয়ার একটি সম্মেলন চলাকালে হোটেলে হুয়াং ও ওই নারীকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। তাদের এমন মুহূর্তের একটি ভিডিও ধারণ করা হয়েছিল বলেও প্রতিবেদনে দাবি করা হয়। তবে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, তারা ভিডিওটি দেখেনি। এবিসি নিউজও প্রতিবেদনটির তথ্য কিংবা কথিত ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি।

জেনসেন হুয়াং ও অ্যালিস হুয়াংয়ের মধ্যে কোনো আত্মীয়তার সম্পর্ক নেই। তাদের সম্পর্ক নিয়ে সংবাদ প্রকাশের পর অভিযোগ অস্বীকার করে চীন সরকার। বেইজিং একে ‘ভিত্তিহীন ও চীনের বিরুদ্ধে সম্পূর্ণ মানহানিকর অপপ্রচার’ বলে অভিহিত করে।

এ বিষয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন প্রকাশের পর এবিসি নিউজ অ্যালিস হুয়াং ও তার নিয়োগকর্তা মেগাস্পিড ইন্টারন্যাশনালের কাছে মন্তব্য জানতে চাইলেও তারা সাড়া দেয়নি।

এর আগে এবিসি নিউজকে দেওয়া বক্তব্যে এনভিডিয়ার এক মুখপাত্র বলেছিলেন, ‘জেনসেনের সঙ্গে মিস হুয়াংয়ের যোগাযোগ অস্বাভাবিক বা অপ্রত্যাশিত কিছু নয়। এটি জেনসেন হুয়াংয়ের পেশাগত দায়িত্বেরই অংশ।’

রোববার এবিসি নিউজকে হুয়াংয়ের কর্মীদের উদ্দেশে পাঠানো অভ্যন্তরীণ বার্তাটি দেয় এনভিডিয়া। সেখানে নিজের স্ত্রীর প্রতি অবিশ্বস্ত হওয়ার কথা স্বীকার করে স্ত্রী ও পরিবারের কাছে ক্ষমা চান তিনি।

বার্তায় হুয়াং বলেন, ‘আমার কর্মকাণ্ডে আমার স্ত্রী ও সন্তানেরা কষ্ট পেয়েছে। আমি যা করেছি, তার কোনো অজুহাত নেই। আমি গভীরভাবে দুঃখিত।’ তবে বার্তায় অ্যালিস হুয়াং কিংবা অন্য কোনো নারীর নাম উল্লেখ করেননি তিনি।

এনভিডিয়ার কর্মী, অংশীদার ও শেয়ারধারীদের উদ্দেশে হুয়াং আরও বলেন, ‘আপনাদের সেবা করা এবং আপনাদের আস্থার যোগ্য হয়ে ওঠাই আমার দায়িত্ব। আমি সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি। এনভিডিয়ার প্রতি আমি পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনাদের আস্থা ফিরিয়ে আনতে কাজ করব।’

এদিকে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন প্রকাশের পর যুক্তরাষ্ট্রের কংগ্রেসের চীনবিষয়ক বিশেষ কমিটির রিপাবলিকান সদস্যরা হুয়াংকে চিঠি দিয়েছেন। আগামী ১৮ নভেম্বর অ্যালিস হুয়াংয়ের সঙ্গে তার সম্পর্ক নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে উপস্থিত হয়ে বক্তব্য দেওয়ার অনুরোধ জানানো হয়েছে ওই চিঠিতে।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির রিপাবলিকান চেয়ারম্যান ব্রায়ান মাস্ট মঙ্গলবার এবিসি নিউজকে বলেন, কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতার অনুরোধের জবাব বুধবারের মধ্যে না দিলে হুয়াংকে তলব করার প্রস্তুতি রয়েছে তার।

রোববার দেওয়া বিবৃতিতে এনভিডিয়া জানায়, বাইরের একটি স্বাধীন আইনি পরামর্শক প্রতিষ্ঠানের সহায়তায় পরিচালনা পর্ষদের স্বতন্ত্র সদস্যদের একটি কমিটি তদন্তের তদারক করবে। তদন্তে হুয়াং পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং সহযোগিতা করবেন।

বিবৃতিতে আরও বলা হয়, জাতীয় নিরাপত্তা কিংবা এনভিডিয়ার গোপন তথ্যের কোনো ক্ষতি হয়েছে বলে পরিচালনা পর্ষদের কাছে বিশ্বাস করার কারণ নেই। তবে তদন্তে সব ধরনের তথ্য খতিয়ে দেখা হবে।

এনভিডিয়া জানায়, যুক্তরাষ্ট্রের জাতীয় ও অর্থনৈতিক নিরাপত্তা তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। একই সঙ্গে জেনসেন হুয়াং ও তার নেতৃত্বাধীন দলের ওপর পরিচালনা পর্ষদের আস্থা রয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তার হিসাব-নিকাশ ও তথ্য প্রক্রিয়াকরণের জন্য প্রয়োজনীয় সার্ভারে ব্যবহৃত চিপ তৈরির কারণে সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তিপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে এনভিডিয়া।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.