ইসরায়েলের পার্লামেন্ট কমিটিতে হট্টগোল, এমপি বহিষ্কার
ইসরায়েলের নবনির্বাচিত পার্লামেন্টের একটি গুরুত্বপূর্ণ কমিটির প্রথম বৈঠকেই তীব্র বিশৃঙ্খলা ও হট্টগোলের ঘটনা ঘটেছে। আইনপ্রণেতাদের পরস্পরের প্রতি আক্রমণাত্মক মন্তব্য ও চিৎকার-চেঁচামেচির জেরে বৈঠকটি চরম অচলাবস্থায় রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক কট্টর ডানপন্থি নারী আইনপ্রণেতাকে অধিবেশন কক্ষ থেকে বের করে দেওয়া হয়।

কমিটির কার্যক্রমে বারবার বিঘ্ন ঘটানোর দায়ে বুধবার ওৎজমা ইয়েহুদিত দলের আইনপ্রণেতা তালি গতলিভকে কক্ষত্যাগের নির্দেশ দেওয়া হয়। সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের দল ইয়াশার-এর নেতা এবং অ্যারেঞ্জমেন্টস কমিটির চেয়ারম্যান রয় ফোকম্যান এই নির্দেশ দেন। জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের দলের সদস্য গতলিভকে প্রহরীরা বাইরে নিয়ে যাওয়ার সময়ও তিনি তীব্র চিৎকার ও প্রতিবাদ জানাতে থাকেন।
বৈঠকে ফোকম্যান বক্তব্য দেওয়ার সুযোগ উন্মুক্ত করতেই উভয় পক্ষের মধ্যে ব্যক্তিগত আক্রমণ শুরু হয়। সাবেক সেনাসদস্য থাকাকালে সামরিক সরঞ্জাম চুরির দায়ে ৪৫ দিনের জেল খাটা লিকুদ পার্টির নতুন সদস্য ইরেজ তাদমোরকে নারী আইনপ্রণেতারা ‘অস্ত্র চোর’ বলে কটাক্ষ করেন। এর জবাবে তাদমোর নারী আইনপ্রণেতা মেরাব বেন-আরিকে ‘মুরগি’ বলে সম্বোধন করলে কক্ষে নারীবিদ্বেষের অভিযোগ তুলে আবারও তীব্র বিশৃঙ্খলা শুরু হয়।
একপর্যায়ে তাদমোর ঐক্যের ডাক দেওয়ার পাশাপাশি আইজেনকোটের জোটের বিরুদ্ধে তোপ দাগেন। তার অভিযোগ, বিরোধী এই জোট সন্ত্রাসবাদকে সমর্থনকারী আরব দলগুলোর সঙ্গে হাত মিলিয়েছে। এমন পরিস্থিতিতে সরকার গঠনের ভবিষ্যৎ নিয়ে পার্লামেন্টে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছায়।
এর আগে পার্লামেন্টে ৬৩-৫০ ভোটে এই কমিটির রূপরেখা চূড়ান্ত অনুমোদন পায়। নবনির্বাচিত পার্লামেন্টে এটিকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্লকের জন্য প্রথম পরাজয় হিসেবে দেখা হচ্ছে। নতুন সরকার গঠনের আনুষ্ঠানিক আলোচনা চলাকালে এই অস্থায়ী প্যানেলটি মূলত পার্লামেন্টের অভ্যন্তরীণ কার্যক্রম পরিচালনা ও বিভিন্ন কমিটি গঠনের মূল দায়িত্ব পালন করে।
তীব্র বিশৃঙ্খলা সত্ত্বেও এই প্যানেল গুরুত্বপূর্ণ কিছু পদে অনুমোদন দিয়েছে। ইসরায়েল বেইতেনু দলের প্রধান আভিগদোর লিবারম্যানকে অস্থায়ী পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির প্রধান এবং লিরান আভিসার বেন-হোরিনকে অস্থায়ী অর্থ কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়।
গত ২৭ অক্টোবরের অমীমাংসিত নির্বাচনের পর থেকেই নতুন সরকার গঠনের লক্ষ্যে জোর আলোচনা চালিয়ে যাচ্ছেন আইজেনকোট। আগামী ১৭ নভেম্বর নেতানিয়াহুর মিত্র হিসেবে পরিচিত নেসেট স্পিকার আমির ওহানাকে পরিবর্তনের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ভোট হওয়ার কথা রয়েছে। ওই ভোটাভুটির আগেই দেশটির রাজনীতিতে এই সংঘাতময় পরিস্থিতি তৈরি হলো।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.