আপনি পড়ছেন

ইউক্রেন যুদ্ধ অবসানে শান্তি চুক্তির লক্ষ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকে অংশ নিতে মস্কোয় পৌঁছেছেন মার্কিন বিশেষ দূতেরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতাকারী হিসেবে জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ বৃহস্পতিবার রাশিয়ার রাজধানীতে পৌঁছান। দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী এই সংঘাত নিরসনে ট্রাম্প প্রশাসনের জোর কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনা, মস্কোয় পৌঁছেছেন মার্কিন প্রতিনিধিদল
মস্কো বিমানবন্দরে মার্কিন প্রতিনিধিদের স্বাগত জানান রুশ প্রেসিডেন্টের বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ

ক্রেমলিনের এই আলোচনাটি পুতিনের সঙ্গে মার্কিন দূত উইটকফের দশম সরাসরি বৈঠক। এর ঠিক আগেই সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ত্রিপক্ষীয় শান্তি আলোচনা বুধবার শেষ হয়। সেখানে বড় আকারে যুদ্ধবন্দি বিনিময়ের বিষয়ে ঐকমত্য হলেও দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির ক্ষেত্রে প্রকাশ্য কোনো বড় অগ্রগতির খবর পাওয়া যায়নি।

মস্কোয় অবতরণের পর কুশনার ও উইটকফকে অভ্যর্থনা জানান পুতিনের বিশেষ দূত কিরিল দিমিত্রিভ। এরপর তিনি তাদের পুতিনের সঙ্গে আলোচনার জন্য মস্কোর কেন্দ্রস্থলে নিয়ে যান। গত নয় মাসের মধ্যে আবুধাবির বৈঠকটি ছিল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার প্রথম সরাসরি আলোচনা। রুশ ও ইউক্রেনীয় আলোচকরা কিছু ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতির কথা জানালেও ভূখণ্ডগত ছাড়সহ মূল বিষয়গুলোতে এখনো বড় মতপার্থক্য রয়েছে বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ্যে আশাবাদ ব্যক্ত করলেও বড় ধরনের কোনো ছাড়ের ইঙ্গিত এখনো মেলেনি। শান্তির বিনিময়ে পূর্ব ইউক্রেনের পুরো দনবাস অঞ্চল ছেড়ে দেওয়ার যে দাবি পুতিন তুলেছেন, তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে কিয়েভ। ভূখণ্ডসংক্রান্ত দাবি নিয়ে আলোচনা স্থবির হয়ে পড়ায় মার্কিন মধ্যস্থতাকারীরা এখন যুদ্ধপরবর্তী নিরাপত্তা নিশ্চয়তা এবং পুনর্বাসন পরিকল্পনার ওপর জোর দেওয়ার চেষ্টা করছেন।

এদিকে ইউরোপের নতুন নিরাপত্তা কাঠামোর অংশ হিসেবে মস্কো ন্যাটো সদস্য দেশগুলোর সঙ্গে অনাক্রমণ চুক্তি করতে পারে বলে বুধবার জানিয়েছেন রাশিয়ার এক জ্যেষ্ঠ কূটনীতিক। তবে ইউরোপীয় রাজনীতিবিদরা বলছেন, ইউক্রেনে যুদ্ধবিরতি ও টেকসই শান্তির দৃশ্যমান অগ্রগতি ছাড়া ইউরোপের সামগ্রিক নিরাপত্তা নিয়ে কোনো আলোচনা তারা সমর্থন করবেন না।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.