স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় পেট্রলবোমার আলামত পায়নি পুলিশ
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডে পেট্রলবোমা ব্যবহারের কোনো আলামত মেলেনি; বরং প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হওয়ার তথ্য সামনে এসেছে।

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তথ্য তুলে ধরেছেন। এর আগে পয়েন্ট অব অর্ডারে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ তোলেন, সংসদ সদস্যের বাড়িতে চারটি পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।
বিরোধীদলীয় চিফ হুইপের বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য এবং ঘটনাস্থলের আলামত পর্যালোচনা করে পেট্রলবোমা ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি। সেখানে কোনো ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায়নি এবং বাড়ির দেয়ালেও পেট্রলবোমার কোনো চিহ্ন মেলেনি। কোনো প্রত্যক্ষদর্শীর কাছ থেকেও এমন তথ্য পাওয়া যায়নি।
বাড়িটি পুরোনো হওয়ায় এর বৈদ্যুতিক তার ও সংযোগ অত্যন্ত দুর্বল ছিল উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংগৃহীত ছবি, অডিও ও ভিডিও আলামত বিশ্লেষণ করে প্রাথমিকভাবে শর্টসার্কিটের আলামত পাওয়া গেছে। একটি স্থিরচিত্রেও শর্টসার্কিটের স্পষ্ট ইঙ্গিত রয়েছে। তবে ঘটনাটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত নাশকতা, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
ঘটনাস্থলের বিবরণ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়ির একটি আধাপাকা ও টিনশেড ঘরে আগুন লাগে। বাড়িটি অনেকটাই পরিত্যক্ত ছিল এবং ঘটনার সময় সেখানে কোনো মানুষ ছিলেন না। তবে ভেতরে দুটি ছাগল ও কিছু মালামাল ছিল। ওই স্থান থেকে ২০ মিটার দূরে সংসদ সদস্যের বাবা-মা একটি তিনতলা ভবনে বসবাস করেন।
জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ বার্তা পেয়ে পাশের থানা থেকে ফায়ার সার্ভিসের ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ সুপার ও বিজিবির একটি দলও সেখানে যায়।
বর্তমানে বিজিবি, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন যৌথভাবে ঘটনাটির তদন্ত চালাচ্ছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তদন্তে নাশকতার কোনো প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সংসদে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.