আপনি পড়ছেন

দেশের সব বিমানবন্দর ও এর আশপাশের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক কঠোর নজরদারি এবং ২৪ ঘণ্টা টহল পরিচালনার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সম্প্রতি বিমানবন্দর সংলগ্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের পর দেশের সবগুলো বিমানবন্দরকে এই সতর্কতামূলক ব্যবস্থার আওতায় আনা হয়েছে।

দেশের সব বিমানবন্দরে বেবিচকের ২৪ ঘণ্টা নজরদারি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর আসিফ ইকবাল জানান, রাজধানী ও রাজশাহীর ঘটনার পর দেশের সব বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা বাড়ানো হয়েছে। বিমানবন্দরগুলোর বাইরের অংশের সার্বিক নিরাপত্তায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও স্থানীয় থানা পুলিশ সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। তিনি উল্লেখ করেন, বিমানবন্দর গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) হওয়ায় নিয়মিত নজরদারির পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় ক্রাইসিস রেসপন্স টিম প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া সম্প্রতি আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) নিরাপত্তা নিরীক্ষা শেষ হওয়ায় আন্তর্জাতিক রেটিংয়ে দেশের অবস্থান ইতিবাচক থাকবে বলে তিনি জানান।

এর আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় উড়ালসেতু থেকে দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটায়। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার জানান, উড়ালসেতু থেকে ককটেল দুটি ছোড়া হয়েছিল, তবে এতে কেউ হতাহত হননি। এছাড়া ওই সময়ে আশপাশের আরও চারটি স্থানে ছয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এদিকে রাজশাহীর হযরত শাহ মখদুম (র.) বিমানবন্দরের প্রধান প্রবেশদ্বারের পাশে ফুলবাগানে পরিত্যক্ত অবস্থায় দুটি গ্রেনেড পাওয়া যায়। বেলা ১১টার দিকে এক পথচারী বস্তু দুটি দেখতে পেয়ে বায়া পুলিশ ফাঁড়ির টহল দলের সহকারী উপপরিদর্শক (এএসআই) পলাশকে অবহিত করেন। পরে বিষয়টি বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হলে এপিবিএন সদস্যরা সতর্কতার অংশ হিসেবে মূল ফটক বন্ধ করে দেন। সে সময় যাত্রীদের যাতায়াতের জন্য বিকল্প হিসেবে মসজিদসংলগ্ন ফটক ব্যবহার করা হয়।

বিমানবন্দরের ফটকে সার্বক্ষণিক তিনজন সশস্ত্র এপিবিএন সদস্য দায়িত্ব পালনরত থাকা সত্ত্বেও কারা বস্তু দুটি রেখে গেছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পরে গ্রেনেড দুটি উদ্ধার করে পবা উপজেলার পাকুড়িয়া এলাকার একটি ফাঁকা মাঠে নিয়ে নিষ্ক্রিয় করেন বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা।

বেবিচক সূত্র জানায়, আন্দোলনের সুযোগ নিয়ে একটি পক্ষ যানবাহনে আগুন ও ককটেল বিস্ফোরণের মতো নাশকতা চালাচ্ছে। কেপিআইভুক্ত এলাকা হওয়ায় বিমানবন্দরগুলোকে লক্ষ্য করে যাতে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি না হয়, সেজন্যই এই বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। রাজশাহীর ঘটনাটি বিমানবন্দরের সীমানার বাইরে হলেও বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে এভিয়েশন বিশেষজ্ঞ এটিএম নজরুল ইসলাম বলেন, ঘটনা বিমানবন্দরের ভৌগোলিক সীমানার বাইরে হলেও আন্তর্জাতিক পর্যায়ে এর প্রভাব পড়ার সুযোগ থাকে। দেশের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে অভ্যন্তরীণ সীমানার পাশাপাশি বাইরের এলাকার নিরাপত্তাও নিশ্চিত করা প্রয়োজন। আরেক এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম বলেন, দেশের স্পর্শকাতর এই স্থাপনা নিয়ে বহির্বিশ্বে যাতে কোনো নেতিবাচক বার্তা না পৌঁছায়, সেজন্য বেবিচকের পক্ষ থেকে সর্বোচ্চ সুরক্ষামূলক ব্যবস্থা কার্যকর রাখা জরুরি।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.