আপনি পড়ছেন

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন প্রথা বিলুপ্ত করে প্রতিটি রাজনৈতিক দলের জন্য বাধ্যতামূলকভাবে এক-তৃতীয়াংশ নারী প্রার্থী মনোনয়নের প্রস্তাব দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হওয়ার মতো পর্যাপ্ত যোগ্য নারী নেতৃত্ব দেশে রয়েছে উল্লেখ করে তিনি এই কাঠামোগত পরিবর্তনের ওপর জোর দেন।

সংরক্ষিত নারী আসন বাতিলের প্রস্তাব স্পিকারের
হাফিজ উদ্দিন আহমেদ

বৃহস্পতিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাসের আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এই অভিমত ব্যক্ত করেন। স্পিকার বলেন, রাজনৈতিক দলগুলোকে মোট মনোনয়নের অন্তত তিন ভাগের এক ভাগ নারীদের জন্য বরাদ্দ করার বিধান বাধ্যতামূলক করা প্রয়োজন।

দীর্ঘ ৪০ বছরের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, সুবিধাবঞ্চিত মানুষের দুর্দশা না কাটার পেছনে রাজনীতিবিদদের স্বার্থপরতা ও জনবিচ্ছিন্নতাই প্রধান কারণ। নির্বাচিত হওয়ার পর কিংবা দলীয় পদ পাওয়ার পর নেতারা ব্যক্তিগত সুযোগ-সুবিধা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন বলে মন্তব্য করেন তিনি। প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি রাজনৈতিক নেতৃত্বের আন্তরিকতার ঘাটতিকে দেশের পিছিয়ে পড়ার মূল কারণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই পরিস্থিতির জন্য রাজনীতিবিদরা ছাড়া অন্য কেউ দায়ী নয়।

নিজের রাজনীতিতে আসার প্রেক্ষাপট তুলে ধরে স্পিকার জানান, সামরিক বাহিনীতে যোগ দেওয়ার সময়ে রাজনীতিতে আসার কোনো পূর্বপরিকল্পনা তার ছিল না। পরবর্তীতে ১৯৭৮ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে তিনি রাজনীতিতে যুক্ত হন।

দেশের রাজনৈতিক পটপরিবর্তন প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, দুই বছর আগেও সার্বিক পরিস্থিতি নিয়ে হতাশা কাজ করছিল। তবে ২০২৪ সালের গণঅভ্যুত্থান মানুষের সম্মিলিত শক্তি সম্পর্কে নতুন প্রত্যয় তৈরি করেছে। সাধারণ মানুষ রাজপথে নেমে আসার কারণেই রাজনৈতিক নেতাদের বিদায় নিতে হয়েছিল এবং এই জনশক্তিই দেশকে এগিয়ে নেবে বলে তিনি মন্তব্য করেন।

গত দেড় দশকের তিনটি জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসন হিসেবে অভিহিত করে তিনি নিজের তিক্ত অভিজ্ঞতার বিবরণ দেন। ২০১৮ সালের নির্বাচনে প্রার্থী হয়েও ভোলা যাওয়ার পথে সদরঘাটে লঞ্চ ভাঙা থাকায় তিনি এলাকায় পৌঁছাতে পারেননি। সে সময় নির্বাচনের আগে টানা ১৬ দিন পুলিশ তার বাড়ি ঘিরে রেখেছিল, যার ফলে ভোটের দিনও তিনি বাসা থেকে বের হতে পারেননি।

বিগত দিনের অন্ধকার যুগে ফিরে না যাওয়ার বিষয়ে সংসদ সদস্যরা এখন সচেতন রয়েছেন জানিয়ে স্পিকার নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সংস্কারের আহ্বান জানান। অর্থের অভাবে কোনো যোগ্য প্রার্থী যেন প্রতিদ্বন্দ্বিতা থেকে ছিটকে না পড়েন এবং নির্বাচনে কালো টাকার ব্যবহার পুরোপুরি বন্ধ হয়, তা নিশ্চিত করার ওপর তিনি তাগিদ দেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.