জেলেনস্কি: সবচেয়ে বড় বন্দিবিনিময় করবে ইউক্রেন-রাশিয়া
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে এযাবৎকালের সবচেয়ে বড় যুদ্ধবন্দি বিনিময় হতে যাচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই তথ্য নিশ্চিত করেছেন। চলমান শান্তি আলোচনার একটি ‘বাস্তব ফলাফল’ হিসেবে তিনি এই পদক্ষেপকে অভিহিত করেন।

বৃহস্পতিবার আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা ও বিশেষ দূত জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠক করেন জেলেনস্কি। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, যুদ্ধবন্দি বিনিময়ের বিষয়ে রুশ পক্ষ সম্মত হয়েছে।
জেলেনস্কি বলেন, ‘এটি হবে সবচেয়ে বড় যুদ্ধবন্দি বিনিময়... এটি একটি বাস্তব ফলাফল। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিত শান্তি আলোচনার অগ্রগতির কথা উল্লেখ করে ইউক্রেনীয় প্রেসিডেন্ট জানান, সাম্প্রতিক এই বৈঠক যুদ্ধ অবসানের ‘আশা’ তৈরি করেছে।
তিনি জানান, ভবিষ্যতে আরও বৈঠক অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। সংঘাত নিরসনে এবং যুদ্ধের ইতি টানতে প্রতিটি দফার আলোচনা থেকেই কার্যকর ফলাফল বেরিয়ে আসা উচিত বলে তিনি জোর দেন।
পরবর্তী ধাপের আলোচনায় ইউরোপীয় প্রতিনিধিরা পৃথকভাবে উপস্থিত না থেকে সরাসরি সমঝোতাকারী দলের সদস্য হিসেবে অংশ নেবেন বলেও জানান জেলেনস্কি।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তাদের কথা বলার অধিকার থাকবে। আমাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যুদ্ধটি ইউরোপের মাটিতে হচ্ছে এবং ভবিষ্যতে আমরা ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে যাচ্ছি। তাই ইউরোপের উপস্থিতি অপরিহার্য। এছাড়া সমৃদ্ধি ও নিরাপত্তার নিশ্চয়তার জন্যও ইউরোপের অংশগ্রহণ খুবই দরকার।’
এদিকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ওয়াশিংটনের মধ্যস্থতায় ইউক্রেন শান্তি আলোচনা শেষ হওয়ার পরদিনই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোয় উইটকফ ও কুশনারের সঙ্গে বৈঠক করেছেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.