আপনি পড়ছেন

টানা কয়েক বছরের ইসরায়েলি হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকার স্বাস্থ্যব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ার দ্বারপ্রান্তে পৌঁছেছে। শুক্রবার এই আশঙ্কার কথা জানিয়ে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘ: ইসরায়েলি হামলায় গাজার স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসের মুখে
ইসরায়েলি বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজার একটি হাসপাতালের ভেতর দুমড়ে-মুচড়ে পড়ে থাকা চিকিৎসা সরঞ্জাম ও রোগীর শয্যা

ফিলিস্তিনে নিযুক্ত জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এক বিবৃতিতে জানায়, ১১ নভেম্বর নাসের মেডিকেল কমপ্লেক্সের সার্জারি বিভাগ ভবনে চালানো এক ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয়জন ফিলিস্তিনি নিহত এবং প্রায় ৩০ জন আহত হন। অবরুদ্ধ এই উপত্যকায় এখনও চিকিৎসাসেবা চালিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করছে যে কয়েকটি হাসপাতাল, তার মধ্যে নাসের মেডিকেল কমপ্লেক্স অন্যতম।

বিবৃতিতে বলা হয়, ওই হামলায় তিনটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হলেও কেবল একটি বিস্ফোরিত হয়। অবিস্ফোরিত বাকি গোলাবারুদগুলো রোগী, স্বাস্থ্যকর্মী ও বেসামরিক নাগরিকদের জন্য বাড়তি প্রাণঘাতী ঝুঁকি তৈরি করেছে।

জাতিসংঘের বিবৃতিতে ২০২৫ সালের আগস্টে নাসের মেডিকেল কমপ্লেক্সে চালানো হামলার কথাও স্মরণ করা হয়। সে সময় তিনটি বিমান হামলায় পাঁচজন সাংবাদিকসহ ২২ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছিলেন।

গাজার হাসপাতালগুলোতে ইসরায়েলের ধারাবাহিক হামলার ওপর ২০২৪ সালের একটি প্রতিবেদনের সূত্র ধরে মানবাধিকার কার্যালয়টি জানায়, সেই সময়ের মধ্যেই উপত্যকাটির অধিকাংশ হাসপাতাল ধ্বংস হয়ে গিয়েছিল।

হামলা চালানো হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও স্বাস্থ্যকর্মীরা আন্তর্জাতিক আইনের অধীনে থাকা বিশেষ সুরক্ষা হারিয়ে বৈধ সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল বলে দাবি করেছিল ইসরায়েলি সামরিক বাহিনী। তবে জাতিসংঘের কার্যালয় জানায়, তাদের সেই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করার মতো পর্যাপ্ত তথ্য দিতে ব্যর্থ হয়েছে ইসরায়েল।

কার্যালয়টি আরও বলে, ‘আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী হাসপাতালসহ যেকোনো চিকিৎসা অবকাঠামো এবং চিকিৎসাকর্মীদের সম্মান প্রদর্শন ও সুরক্ষা দিতে সব পক্ষ বাধ্য। এসব স্থাপনাকে কোনোভাবেই নিশানা করা যাবে না কিংবা সামরিক উদ্দেশ্যেও ব্যবহার করা চলবে না।’

বৃহস্পতিবার খান ইউনিসের নাসের হাসপাতালের একটি ভবনে ইসরায়েলি বিমান হামলায় এক শিশু ও একজন চিকিৎসকসহ ছয় ফিলিস্তিনি নিহত এবং প্রায় ৩০ জন আহত হন। ২০২৫ সালের ১০ অক্টোবর কার্যকর হওয়া গাজা যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েল ক্রমাগত লঙ্ঘন করে চলার মধ্যেই এই বর্বরোচিত হামলা চালানো হয়।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া মার্কিন সমর্থনপুষ্ট ইসরায়েলের এই রক্তক্ষয়ী যুদ্ধকে গণহত্যা হিসেবে অভিহিত করা হয়েছে। এ পর্যন্ত চলা হামলায় ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৫ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন, যাদের সিংহভাগই নারী ও শিশু। একই সঙ্গে ইসরায়েলি বাহিনীর অবিরাম আগ্রাসনে উপত্যকাটির প্রায় ৯০ শতাংশ অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.