আইজেনকোট: আরব নাগরিকদের বিরুদ্ধে প্রচারণা ‘বর্ণবাদী ও শত্রুতাপূর্ণ’
রাজনৈতিক সুবিধা নিতে দেশটির আরব নাগরিকদের বিরুদ্ধে বর্ণবাদী ও বিদ্বেষমূলক প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে ইসরায়েলের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে। শুক্রবার দেশটির হবু প্রধানমন্ত্রী গাদি আইজেনকোট সরাসরি এই অভিযোগ তোলেন। একই সাথে নতুন সরকার গঠনের আলোচনায় অগ্রগতির কথাও জানিয়েছেন তিনি।

মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক দীর্ঘ বার্তায় আইজেনকোট বিষয়টি তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, ইসরায়েলের মোট জনসংখ্যার ২১ শতাংশই আরব নাগরিক। নির্বাচনী প্রচার শুরুর পর থেকেই রাজনৈতিক উদ্দেশ্যে বিদায়ী প্রধানমন্ত্রী ও তার ঘনিষ্ঠরা তাদের লক্ষ্য করে সহিংস ও বর্ণবাদী প্রচারণা চালিয়ে আসছেন।
আরব নাগরিকরা ইসরায়েলের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ বলে মন্তব্য করেন আইজেনকোট। তিনি বলেন, ‘ইসরায়েলের প্রধানমন্ত্রী সব নাগরিকের প্রধানমন্ত্রী, এমনকি যারা তাকে ভোট দেননি তাদেরও।’ পুরো একটি সম্প্রদায়কে প্রান্তিক করা এবং সামষ্টিকভাবে তাদের সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা দায়িত্বশীল রাজনৈতিক আচরণের পরিপন্থী। আরব দলগুলোর সাথে রাজনৈতিক মতবিরোধ থাকতেই পারে, কিন্তু একটি জনগোষ্ঠীর সবাইকে এভাবে আক্রমণ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এদিকে সরকার গঠনের প্রক্রিয়া প্রসঙ্গে আইজেনকোট জানান, বিভিন্ন সংসদীয় ব্লকের সাথে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। নিজের নেতৃত্বে একটি স্থিতিশীল জোট গঠনের লক্ষ্যে সব ধরনের সম্ভাবনা খতিয়ে দেখতে প্রস্তুত রয়েছেন তিনি। সরকার গঠনে ব্যর্থ হওয়া একটি ‘মারাত্মক ভুল’ হবে সতর্ক করে তিনি জানান, সামনে বেশ জটিল ও গুরুত্বপূর্ণ কয়েক সপ্তাহ অপেক্ষা করছে।
এর আগে বৃহস্পতিবার নেতানিয়াহুর সাথে বৈঠক করেন আইজেনকোট। ওই বৈঠকে তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েলের নিরাপত্তাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। একই সাথে ক্ষমতা হস্তান্তরের অন্তর্বর্তীকালীন সময়ে বিদায়ী সরকারের যাবতীয় কর্মকাণ্ড কঠোর নজরদারির মধ্যে রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
গত ২৭ অক্টোবরের সংসদীয় নির্বাচনে ১২০ আসনের নেসেটে নেতানিয়াহুর দল বা বিরোধী পক্ষ কেউই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। পরবর্তীতে ৬৭ জন আইনপ্রণেতা আইজেনকোটের প্রতি সমর্থন জানান এবং নেতানিয়াহুর পক্ষে সমর্থন দেন ৪৬ জন আইনপ্রণেতা। এর ভিত্তিতে রোববার ইয়াশার পার্টির নেতা আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ।
জোট সরকার গঠনের জন্য আইজেনকোট প্রাথমিকভাবে ২৮ দিন সময় পাচ্ছেন। প্রয়োজনবোধে এই মেয়াদ আরও ১৪ দিন বাড়ানো হতে পারে। তবে নতুন সরকার শপথ নেওয়ার আগ পর্যন্ত নেতানিয়াহুই দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.