আপনি পড়ছেন

বিশ্বজুড়ে মাইক্রোসফট সার্ভিসের বিপর্যয়ের পর ব্রাজিলে ডিজিটাল সার্বভৌমত্ব নিশ্চিত করার জোরালো দাবি উঠেছে। বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর অতিরিক্ত নির্ভরতা সরকারি ও জরুরি সেবা কার্যক্রমকে ঝুঁকিতে ফেলেছে। শুক্রবার ব্রাজিলের আইনপ্রণেতা সামিয়া বোমফিম এই সতর্কবার্তা দেন।

বিশ্বজুড়ে মাইক্রোসফট বিভ্রাট: ডিজিটাল সার্বভৌমত্বের তাগিদ ব্রাজিলে
ব্রাজিলের পতাকা

মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বোমফিম লেখেন, ‘আমরা বিগ টেকের কাছে জিম্মি হয়ে থাকতে পারি না।’ কংগ্রেসে ডিজিটাল সার্বভৌমত্ব সংক্রান্ত একটি সংবিধান সংশোধনী প্রস্তাব এগিয়ে নেওয়ার প্রচেষ্টার কথা উল্লেখ করে তিনি এই মন্তব্য করেন।

ব্রাজিলজুড়ে সরকারি প্রতিষ্ঠান ও সংস্থাগুলো তাদের গুরুত্বপূর্ণ কার্যক্রমের জন্য মাইক্রোসফটের সেবার ওপর নির্ভরশীল। বোমফিম জানান, বিদেশি প্রযুক্তি প্ল্যাটফর্মে বিঘ্ন ঘটলে সরকারের স্বাভাবিক কাজকর্ম ও জরুরি নাগরিক পরিষেবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

কৌশলগত তথ্যভাণ্ডার ও ডিজিটাল সেবার ওপর ব্রাজিলের নিজস্ব নিয়ন্ত্রণ জোরদার করতে বোমফিম ‘পিইসি দা সোবেরানিয়া ডিজিটাল’ নামের একটি সংবিধান সংশোধনীর উদ্যোগ নিয়েছেন। বিদেশি হস্তক্ষেপ থেকে গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষা এবং সংবিধানে ডিজিটাল সার্বভৌমত্ব অন্তর্ভুক্ত করতে ২৯ অক্টোবর তিনি এই প্রস্তাব উত্থাপন করেন।

প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল সেবা, অ্যালগরিদম ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার ক্ষেত্রে স্বচ্ছতা, নিরীক্ষা এবং মানুষের সরাসরি তদারকির বিধান রাখা হয়েছে। রাজনৈতিক দল পিএসওএল জানায়, জনগণের জবাবদিহিতামূলক একটি নিয়ন্ত্রক সংস্থা প্রতিষ্ঠা এবং দেশীয় ও মুক্ত উৎসের প্রযুক্তি ব্যবহারের ওপরও এই প্রস্তাবে জোর দেওয়া হয়েছে।

যোগাযোগ, তথ্য সংরক্ষণ এবং জরুরি পরিষেবার জন্য বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর বিভিন্ন দেশের সরকারের নির্ভরতা নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ বাড়ছে। বোমফিমের এই পদক্ষেপ সেই বাস্তবতারই প্রতিফলন।

বৃহস্পতিবার থেকে বিশ্বজুড়ে মাইক্রোসফটের পরিষেবা বিঘ্নিত হতে শুরু করে। এতে আউটলুক, টিমস ও কোপাইলটসহ বিভিন্ন প্ল্যাটফর্মে সমস্যা দেখা দেয়। ফলে একাধিক দেশের বহু ব্যবহারকারী ও প্রতিষ্ঠান এসব সেবা ব্যবহারে বাধার মুখে পড়ে।

শুক্রবার মাইক্রোসফট জানায়, পরিস্থিতি স্বাভাবিক করার কাজ এগিয়ে চলছে। তবে কিছু ব্যবহারকারী এখনও পরিষেবা বিভ্রাট ও বিলম্বের মুখোমুখি হচ্ছেন।

কেবল একটি বেসরকারি প্রতিষ্ঠানের ওপর রাষ্ট্রীয় ও বাণিজ্যিক ডিজিটাল অবকাঠামো পুরোপুরি নির্ভরশীল হলে কতটা ঝুঁকির সৃষ্টি হয়, এই ঘটনা তা আবারও সামনে এনেছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.