৫০ বছর বয়সের পর ওজন স্থিতিশীল রাখাই আয়ু বাড়াতে বেশি কার্যকর
৫০ বছর বয়স পার হওয়ার পর শরীরে সামান্য বাড়তি ওজন থাকলে তা কমানোর চেষ্টা না করে বরং ওজন স্থিতিশীল রাখাই দীর্ঘায়ু হওয়ার জন্য বেশি সহায়ক হতে পারে। তবে আগে থেকেই যারা গুরুতর স্থূলতায় ভুগছেন, তাদের ওজন যদি আরও বাড়তে থাকে তবে মৃত্যুঝুঁকি বহুগুণ বেড়ে যায়। যুক্তরাষ্ট্রের একদল গবেষকের দীর্ঘমেয়াদি এক বিশ্লেষণে এমন তথ্য উঠে এসেছে।

বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে সামান্য বাড়তি ওজন কীভাবে শারীরিক সুরক্ষা জোগায়, সে বিষয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরেছেন গবেষণার প্রধান যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট ইউনিভার্সিটির গবেষক হুই ঝেং। তিনি জানান, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে ক্যানসারসহ নানা জটিল ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়, যার প্রভাবে অনেক সময় অনিচ্ছাকৃতভাবে ওজন কমতে শুরু করে। এমন পরিস্থিতিতে শরীরে কিছুটা অতিরিক্ত ওজন থাকলে তা অপুষ্টি, শারীরিক দুর্বলতা এবং পেশি ও হাড়ের ঘনত্ব কমে যাওয়ার সমস্যা মোকাবিলায় সাহায্য করে। তবে এই পর্যবেক্ষণ তরুণদের জন্য প্রযোজ্য নয় এবং কম বয়সীদের ক্ষেত্রে অতিরিক্ত ওজনের স্বাস্থ্যঝুঁকি অনেক বেশি বলেই গবেষকেরা সতর্ক করেছেন।
বিজ্ঞান সাময়িকী ‘আমেরিকান জার্নাল অব এপিডেমিওলজি’-তে প্রকাশিত এই গবেষণায় ওহাইও স্টেট ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগের গবেষক দিমিত্রি টুমিন ও অধ্যাপক ঝেনচাও কিয়ান যুক্ত ছিলেন। গবেষকেরা যুক্তরাষ্ট্রের ‘হেলথ অ্যান্ড রিটায়ারমেন্ট স্টাডি’-এর আওতায় ১৯৩১ থেকে ১৯৪১ সালের মধ্যে জন্ম নেওয়া ৯ হাজার ৫৩৮ জন ব্যক্তির তথ্য পর্যালোচনা করেন। ১৯৯২ সালে গবেষণায় যুক্ত হওয়ার সময় অংশগ্রহণকারীদের বয়স ছিল ৫১ থেকে ৬১ বছর। ২০০৮ সাল পর্যন্ত প্রতি দুই বছর অন্তর তাদের স্বাস্থ্য ও ওজনের তথ্য সংগ্রহের পাশাপাশি ২০০৯ সালের ডিসেম্বর পর্যন্ত মৃত্যুর তথ্য নথিভুক্ত করা হয়।
অংশগ্রহণকারীদের শারীরিক ওজন সূচক বা বডি মাস ইনডেক্স (বিএমআই) এবং ১৬ বছরে ওজনের পরিবর্তনের ভিত্তিতে তাদের ছয়টি শ্রেণিতে ভাগ করা হয়। ফলাফলে দেখা যায়, ৫০ এর কোঠায় থাকা যেসব ব্যক্তির বিএমআই ২৫ থেকে ২৯ দশমিক ৯ ছিল এবং যারা ওজন স্থিতিশীল রাখতে পেরেছেন, তাদের বেঁচে থাকার হার ছিল সর্বোচ্চ। এমনকি স্বাভাবিক ওজনের কিছু মানুষের তুলনায়ও তাদের বেঁচে থাকার সম্ভাবনা বেশি ছিল। এর পরের অবস্থানে ছিলেন যারা অতিরিক্ত ওজন থেকে স্থূলতার প্রথম পর্যায়ে (বিএমআই ৩০ থেকে ৩৪ দশমিক ৯) পৌঁছেছেন।
বিপরীতভাবে, যাদের বিএমআই ৩৫ বা তার বেশি ছিল এবং সময়ের সঙ্গে সঙ্গে ওজন আরও বেড়েছে, তাদের মৃত্যুর হার ছিল সবচেয়ে বেশি। গবেষকদের হিসাবে, এই প্রজন্মের ৫১ বছর বয়সের পরবর্তী মোট মৃত্যুর প্রায় ৭ দশমিক ২ শতাংশের সঙ্গে স্থূল ব্যক্তিদের ওজন বৃদ্ধির যোগসূত্র রয়েছে। তবে গবেষণার সীমাবদ্ধতা হিসেবে উল্লেখ করা হয়েছে যে, অসুস্থতার কারণে ওজন হ্রাস এবং সচেতনভাবে ডায়েটের মাধ্যমে ওজন কমানোর মধ্যকার পার্থক্য এখানে স্পষ্ট করা সম্ভব হয়নি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.