আপনি পড়ছেন

দেশের সব মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের পর্যায়ক্রমে সরকারি ভাতার আওতায় আনার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সামাজিক ও ধর্মীয় অবদান বিবেচনায় নিয়ে সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে এবং ইতোমধ্যে কয়েকটি মসজিদে পরীক্ষামূলকভাবে এ কর্মসূচি শুরু করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সরকারি ভাতার আওতায় আসছেন সব ইমাম-মুয়াজ্জিন
ছবি: বাসস

শনিবার ময়মনসিংহের নান্দাইল উপজেলার চৌরাস্তায় অরণ্যপাশায় খানকায়ে হুসাইনিয়া মাদানিয়ার তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তথ্য প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি এলাকার মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের ভাতা দেওয়ার কর্মসূচি চালু করেছেন। বর্তমানে চলমান পাইলট প্রকল্পের অভিজ্ঞতা ও কার্যক্রম শেষ হলে তালিকা প্রণয়নের মাধ্যমে সারা দেশের সব মসজিদে এই সুবিধা পৌঁছে দেওয়া হবে।

পূর্ববর্তী সরকারের ভূমিকার সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, গত ১৭ বছর দেশে ওয়াজ মাহফিল করতে না দিয়ে যাত্রার আয়োজন করতে দেওয়া হয়েছে। ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সংস্কৃতির ওপর গুরুত্ব দেওয়ার তাগিদ দেন তিনি। এ ছাড়া নির্বাচনের সময় একটি দলের বেহেশতের টিকিট বিক্রির দাবি ও নির্দিষ্ট প্রতীকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে সংক্রান্ত বক্তব্যকে বিভ্রান্তিকর আখ্যা দিয়ে তা থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানান তিনি।

শাপলা চত্বর ও জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে ইয়াসের খান চৌধুরী বলেন, এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের কোনো ধরনের প্রশ্রয় দেওয়া হবে না। তবে কেউ বড় ধরনের সমস্যা তৈরি না করলে সরকারও কঠোর হতে চায় না উল্লেখ করে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা থেকে বিরত থাকার অনুরোধ জানান। একই সঙ্গে এলাকার উন্নয়ন কার্যক্রম নিয়মনীতি মেনে বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি।

মাহফিলে অংশ নেওয়ার আগে প্রতিমন্ত্রী উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কালেঙ্গা বাজার-বাহাদুরপুর নতুন বাজার সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উন্নত যোগাযোগব্যবস্থা গ্রামীণ অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে ভূমিকা রাখে বলে তিনি মন্তব্য করেন। একই দিন তিনি নান্দাইলে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬৬টি পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করেন এবং সরকারি সহায়তা অব্যাহত রাখার কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত মুসল্লিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইয়াসের খান চৌধুরী আয়োজক প্রতিষ্ঠানের পীর মাওলানা আব্দুল কুদ্দুসকে ধন্যবাদ জানান এবং আগামীতে মাহফিলের সার্বিক উন্নয়নে সহযোগিতার কথা উল্লেখ করেন। আলোচনা অনুষ্ঠান শেষে মাওলানা আব্দুল কুদ্দুসের পরিচালনায় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় আয়োজিত আখেরি মোনাজাতে অংশ নেন প্রতিমন্ত্রী।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.