আপনি পড়ছেন

রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাংগীর আলমের মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপে ডিসেম্বরের মধ্যে নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগকে পুনর্বাসন এবং জানবাজি রেখে মাঠে নামার ছকের তথ্য পাওয়ার পর তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এসপির ফোনে আওয়ামী লীগ পুনর্বাসনের বার্তা
মোহাম্মদ জাহাংগীর আলম

আজ রোববার সকালে চট্টগ্রাম নগরের খুলশীতে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী। তিনি উল্লেখ করেন, জাহাংগীর আলমের বিরুদ্ধে দায়ের করা মামলার এজাহারে সুনির্দিষ্ট দুটি বার্তার বিবরণ রয়েছে। যার একটিতে বলা হয়েছে 'আগের সরকারকে ডিসেম্বরের মধ্যে পুনর্বাসিত করা হবে' এবং অন্যটিতে উল্লেখ রয়েছে 'ডিসেম্বরেই জানবাজি রেখে সবাই মাঠে নামবে'।

ডিআইজি জানান, নির্ভরযোগ্য সূত্র থেকে সরকারবিরোধী তৎপরতার খবর পেয়ে জাহাংগীর আলমের দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। এরপর গঠিত অনুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এবং ঢাকার বিশেষ শাখা (এসবি) থেকে ফোন দুটির ফরেনসিক পরীক্ষার প্রাথমিক সত্যতা পেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনে মামলা করা হয়। কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হলে প্রচলিত বিধি অনুযায়ী সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলার যে নিয়ম রয়েছে, জাহাংগীর আলমের ক্ষেত্রেও সেই প্রক্রিয়া শুরু হয়েছে।

এর আগে গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে চট্টগ্রাম নগরের হালিশহর থানার ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইন্স ও আরআরএফ কার্যালয়ের মাঝামাঝি অবস্থিত পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) মেস থেকে তাকে গ্রেপ্তার করে জেলা পুলিশের বিশেষ ইউনিট ও পাঁচলাইশ থানা-পুলিশ। পরে জেলা পুলিশের বিশেষ ইউনিটের একটি গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয়।

মামলার নথি অনুযায়ী, জাহাংগীর আলম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন এবং শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার সঙ্গেও যুক্ত ছিলেন। একই সঙ্গে তিনি পুলিশের অভ্যন্তরীণ ও অত্যন্ত স্পর্শকাতর তথ্য ওই দলের নেতাদের কাছে সরবরাহ করতেন। এর আগে গত ১০ নভেম্বর তাকে কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করেন ডিআইজি এবং তখনই তার ব্যক্তিগত ও দাপ্তরিক ফোন দুটি জব্দ করা হয়েছিল।

চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (জনসংযোগ) মো. আমিনুর রশিদ জানান, মামলা দায়েরের পরপরই এসআরইউ ও পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে এবং বর্তমানে তিনি পাঁচলাইশ থানা-পুলিশের হেফাজতে রয়েছেন। উল্লেখ্য, জাহাংগীর আলম ২০১০ সালের ১ ডিসেম্বর ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা হিসেবে বাহিনীতে যোগদান করেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.