আপনি পড়ছেন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়েরের পর গতকাল শনিবার রাতে গ্রেপ্তার করে পুলিশ।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে সেই এসপি গ্রেপ্তার
জাহাঙ্গীর আলম

আরআরএফের এএসপি আবুল কাশেম চৌধুরী পাঁচলাইশ থানায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলাটি করেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে মামলাটি নথিভুক্ত করা হয়। এরপর স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা পুলিশের সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, মন্ত্রণালয়ের সম্মতি পাওয়ার পরপরই পুলিশ ও এসআরইউর যৌথ দল অভিযান চালিয়ে তাকে হেফাজতে নেয়।

আইনশৃঙ্খলা বাহিনীর নিজস্ব গোয়েন্দা নজরদারিতে এই কর্মকর্তার সন্দেহজনক তৎপরতা ধরা পড়ার পর থেকেই বিভাগীয় অনুসন্ধান শুরু হয়। গত মঙ্গলবার প্রাথমিক তথ্যপ্রমাণ পাওয়ার পর চট্টগ্রাম রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আব্দুল কুদ্দুস চৌধুরী এসপি জাহাঙ্গীরকে তলব করে জিজ্ঞাসাবাদ করেন। ওই দিনই তার ব্যক্তিগত ও দাপ্তরিক মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়। খোদ বাহিনীর ভেতর থেকে তথ্য পাচারের বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাটির পূর্ণাঙ্গ বিভাগীয় তদন্ত করছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম।

মামলার এজাহারের বরাত দিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক সিএমপির এক কর্মকর্তা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাছে পুলিশের স্পর্শকাতর তথ্য সরবরাহের পাশাপাশি এসপি জাহাঙ্গীর তার মোবাইল ফোন থেকে একটি বার্তা পাঠান। সেখানে লেখা ছিল, ‘ডিসেম্বরে জনগণ মৌমাছির মতো নামবে মাঠে। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমার বাবা এদেশে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমি ছোট থাকাকালেও রাজপথে নেমেছিলাম স্যার। বাংলাদেশকে উদ্ধার করতে হবে স্যার...।’

এজাহারে এ জাতীয় আরও কিছু যোগাযোগের বিবরণ থাকলেও বার্তাটি সুনির্দিষ্টভাবে কার কাছে পাঠানো হয়েছিল, তা উল্লেখ করা হয়নি। ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা সংক্রান্ত আলোচনার সূত্র ধরেই এই যোগাযোগের বিষয়টি তদন্তে উঠে আসে।

চাঞ্চল্যকর এই মামলার তদন্তভার দেওয়া হচ্ছে পুলিশের বিশেষায়িত ইউনিট এসআরইউ অথবা কাউন্টার টেররিজম ইউনিটকে। অভিযুক্ত জাহাঙ্গীর আলম ২০১০ সালের ১ ডিসেম্বর বিসিএস (পুলিশ) ২৮তম ব্যাচের কর্মকর্তা হিসেবে পুলিশে যোগদান করেন। উল্লেখ্য, এর আগে একই ধরনের কর্মকাণ্ডের জেরে ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের মামলা হয় এবং গ্রেপ্তারের পর তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.