আপনি পড়ছেন

বিজয়ের মাস ডিসেম্বরে রাজনৈতিক মাঠ সক্রিয় রাখতে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলকে পৃথক কর্মসূচি প্রণয়ন করে মাঠে থাকার দিকনির্দেশনা দিয়েছেন বিএনপির শীর্ষ নেতৃত্ব। আজ রোববার জাতীয় সংসদে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে দল ও সহযোগী তিন সংগঠনের শীর্ষ নেতাদের প্রায় দুই ঘণ্টার এক বৈঠকে এই সাংগঠনিক কৌশল চূড়ান্ত করা হয়।

দলীয় নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ দিলেন তারেক রহমান
তারেক রহমান

বৈঠক সূত্রে জানা গেছে, এই তৎপরতা কারও পাল্টা কর্মসূচি কিংবা এলাকায় এলাকায় পাহারা বসানোর উদ্দেশ্যে নয়। অতীতে যেভাবে পাহারা দিয়ে বিরোধী দলের কর্মসূচি ঠেকানোর চেষ্টা করা হয়েছিল, ক্ষমতাসীন বিএনপি সে ধরনের কোনো পদক্ষেপ নেবে না। মূলত বিক্ষোভ মিছিল, শোভাযাত্রা, অবস্থান কর্মসূচি ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে মাসব্যাপী রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে জাতীয়তাবাদী ঘরানার পেশাজীবী সংগঠনগুলোকেও স্ব স্ব উদ্যোগে রাজপথে সক্রিয় থাকার কথা বলা হয়েছে।

দীর্ঘ রাজনৈতিক আন্দোলনের পর দলটির সাংগঠনিক তৎপরতা বাড়াতে শীর্ষ নেতৃত্ব থেকে এই রূপরেখা দেওয়া হলো। এর পেছনে জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত শেখ হাসিনার ডিসেম্বরে দেশে প্রত্যাবর্তনের বক্তব্য এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর মাঠের তৎপরতার প্রেক্ষাপটও রয়েছে। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, শহীদ উদ্দীন চৌধুরী, হাবিব-উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, এমরান সালেহ প্রিন্স, আবদুস সালাম এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতারা অংশ নেন।

কর্মসূচির বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এটি বিশেষ কিছু নয়। বিজয়ের মাস ডিসেম্বরে সাধারণত যেসব কর্মসূচি পালন করা হয়, এবারও তেমনই কর্মসূচি থাকবে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.