আপনি পড়ছেন

তৃণমূল পর্যায়ে প্রশাসনিক কার্যক্রম জোরদার ও নাগরিক সেবার মানোন্নয়নে দেশে নতুন দুটি থানা এবং দুটি পৌরসভা স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন পেয়েছে। একই সঙ্গে প্রশাসনিক সামঞ্জস্য রক্ষায় একটি থানার নাম পরিবর্তন এবং দুটি নবগঠিত উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাবও গ্রহণ করা হয়েছে।

নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন
প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ সোমবার বাংলাদেশের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এসব প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগের উত্থাপিত পৃথক প্রস্তাব পর্যালোচনার পর এই পুনর্বিন্যাস অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজার জেলার চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় প্রতিষ্ঠা করা হবে মাতামুহুরী থানা। এছাড়া বগুড়া জেলার শিবগঞ্জ থানাকে ভেঙে নবগঠিত মোকামতলা উপজেলায় মোকামতলা থানা স্থাপনের সিদ্ধান্ত হয়েছে।

পৌরসভা গঠনের ক্ষেত্রে বগুড়া জেলার মোকামতলা উপজেলাধীন মোকামতলা এবং সিলেট জেলার জৈন্তাপুর উপজেলাধীন জৈন্তাপুর পৌরসভা গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। এছাড়া ময়মনসিংহ জেলার নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সঙ্গে মিল রেখে পাগলা থানার নাম পরিবর্তন করে রাখা হয়েছে দক্ষিণ গফরগাঁও থানা।

প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের আওতায় লক্ষ্মীপুর সদর ভেঙে গঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক কেন্দ্র মটবী ও চরচামিতা মৌজার পরিবর্তে হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে কুমিল্লার মুরাদনগর ভেঙে গঠিত বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর খামারগ্রাম মৌজা থেকে সরিয়ে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় নির্ধারণ করা হয়েছে। সভায় নতুন থানা ও নাম পরিবর্তনের প্রস্তাব তুলে ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পৌরসভা গঠন ও সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাব উত্থাপন করে স্থানীয় সরকার বিভাগ।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.