পাঁচ ধাপে সাড়ে চার হাজারের বেশি ইউপিতে ভোটের পরিকল্পনা
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে প্রথম ধাপে ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে। দ্বিতীয় ধাপে ১ হাজার ১৩০টি, তৃতীয় ধাপে ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৫৬টি ইউনিয়নে নির্বাচন হতে পারে।

সোমবার (১৬ নভেম্বর) নির্বাচন কমিশনের ১৪তম কমিশন সভা শেষে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি জানান, প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়ন, দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১৩০টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে ভোট আয়োজনের প্রাথমিক পরিকল্পনা রয়েছে।
তবে এই সংখ্যা এখনো চূড়ান্ত নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার। তিনি বলেন, পরিকল্পিত ধাপ ও ইউনিয়নের সংখ্যা চূড়ান্ত হওয়ার পর নির্দিষ্ট তালিকা আগামী বৃহস্পতিবার কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
প্রথম ধাপের নির্বাচন আয়োজনের সময়সূচি সম্পর্কে সানাউল্লাহ বলেন, ২১ জানুয়ারিকে কেন্দ্র করে প্লাস-মাইনাস ৫০ দিনের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করবেন জেলা নির্বাচন কর্মকর্তারা।
তিনি আরও জানান, পঞ্চম ধাপে ইচ্ছাকৃতভাবে ইউনিয়নের সংখ্যা কম রাখা হয়েছে। আইনি জটিলতা কিংবা অন্য কোনো কারণে যেসব ইউনিয়নে নির্বাচন আটকে থাকতে পারে, সেগুলো পরবর্তী সময়ে এই ধাপে অন্তর্ভুক্ত করা যাবে।
স্থানীয় সরকার নির্বাচনে দেশের আইনশৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতির প্রভাব পড়বে কি না, এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, তাঁরা মনে করেন না যে স্থানীয় সরকার নির্বাচনে এর কোনো নেতিবাচক প্রভাব পড়বে। বরং স্থানীয় সরকার নির্বাচন কোনো কোনো ক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সহায়তা করবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.